advertisement

Calcutta High Court: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪২ কোপে খুন প্রেমিকাকে, সুতপা চৌধুরী হত্যায় সুশান্ত চৌধুরীর বেনজির সাজা কলকাতা হাইকোর্টের

Last Updated:

Calcutta High Court: ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। মে, ২০৬২ সালের আগে সাজা কমানোর কোনও আবেদন করা যাবে না।

বেনজির রায় হাইকোর্টের
বেনজির রায় হাইকোর্টের
কলকাতা: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪২ কোপে খুন। সেই সুতপা চৌধুরী খুনে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। ফাঁসি রদ, আমৃত্যু কারাদণ্ড, ৫০০০০ টাকা জরিমানা খুনি সুশান্ত চৌধুরীর।
৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। মে, ২০৬২ সালের আগে সাজা কমানোর কোনও আবেদন করা যাবে না।
যা রাজ্যে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। রায় ঘোষণা বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের।
advertisement
advertisement
২ মে ২০২২, সন্ধে ৬:৩৫ বহরমপুর গোরাবাজরে মেসে ফিরছিল সুতপা চৌধুরী। সেই সময় তাকে ৪২ কোপে খুন করে সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী প্রেমে ব্যর্থ হয়ে এই কাজ করে বলে সে জানায়।
সুশান্ত চৌধুরীর বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেলা বাইরে বহরমপুরে পড়তে আসে সুতপা। সেখানেই তাকে খুন হতে হয। ২০২৩, অগাস্ট মাসে মৃত্যদণ্ড হয় বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট ৩ নম্বরে।
advertisement
সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে সুশান্ত। অন্যদিকে মৃত্যদণ্ড সুনিশ্চিত করতে চেয়ে ডেথ রেফারেন্স মামলা করে রাজ্য।
সুশান্ত চৌধুরী’র আইনজীবী আদালত লিগ্যাল সার্ভিস অথরিটি মাধ্যমে ঠিক করে দেয়। আইনজীবী কল্লোল মণ্ডল ডিভিশন বেঞ্চের রায় সম্পর্কে জানান, মৃত্যুদণ্ড রদ করে দিয়েছে কোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে৷ ৫০০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর জেল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪২ কোপে খুন প্রেমিকাকে, সুতপা চৌধুরী হত্যায় সুশান্ত চৌধুরীর বেনজির সাজা কলকাতা হাইকোর্টের
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement