advertisement

CBI probe in Bhadu Sheikh Murder Case: ভাদু শেখের খুনের ঘটনাতেও সিবিআই তদন্ত, সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

Last Updated:

বগটুই কাণ্ডে যাঁরা জনস্বার্থ মামলা করেছিলেন, তাঁদের আইনজীবীদের পক্ষ থেকেই ভাদু শেখের খুনের ঘটনার তদন্তের ভারও সিবিআই-এর হাতে দেওযার আবেদন করা হয়েছিল৷

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
পাশাপাশি বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুন দুই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামী ২ মে-র মধ্যে আদালতে পেশ করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
advertisement
বগটুই কাণ্ডে যাঁরা জনস্বার্থ মামলা করেছিলেন, তাঁদের আইনজীবীদের পক্ষ থেকেই ভাদু শেখের খুনের ঘটনার তদন্তের ভারও সিবিআই-এর হাতে দেওযার আবেদন করা হয়েছিল৷ তাঁদের যুক্তি ছিল, ভাদু শেখের খুনের জেরেই বগটুই গ্রামের অগ্নিকাণ্ড এবং জীবন্ত দগ্ধ করার ঘটনা ঘটেছে৷
advertisement
গতকালই কলকাতা হাইকোর্টে বগটুই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই৷ তখনই সিবিআই-এর তরফে আদালতকে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তবেই তারা ভাদু শেখ খুনেরও তদন্ত করবে৷
এর পরই এ দিন ভাদু শেখের খুনের ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে জানায়, ভাদু শেখের খুনের সঙ্গে বগটুই হত্যাকাণ্ডের ঘটনার যোগ আছে বলেই মনে করে আদালত৷ তাই দু'টি ঘটনাতেই সিবিআই তদন্ত প্রয়োজন৷
advertisement
গত ২১ মার্চ রাতে প্রথমে বগটুই গ্রামের কাছেই দুষ্কৃতী হামলায় খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ৷ এর পরেই বগটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ যে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI probe in Bhadu Sheikh Murder Case: ভাদু শেখের খুনের ঘটনাতেও সিবিআই তদন্ত, সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement