advertisement

Calcutta High Court: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগ! EDকে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Calcutta High Court: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগের অভিযোগ মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই পাঁচ জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে ED।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
কলকাতা: সারদা চিটফান্ড কায়দায় ‘ভুয়ো’ ডিরেক্টর নিয়োগের অভিযোগ মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই পাঁচ জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে ED। এমনটাই নির্দেশ বিচারপতির। শেরিফের প্রতিনিধিকে ৫ ডিরেক্টরকে আদালতে শেরিফের অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ডেল্টা লিমিটেড এবং ওড়িশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড- এই দুই সংস্থার ৫ ডিরেক্টরকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, দুই সংস্থা সম্পর্কে প্রায় কিছুই না এই পাঁচ ডিরেক্টর। পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কিছুই জানেন না এঁরা। সংস্থার আয় ব্যয় বা কার্য প্রণালী নিয়েও বিচারপতির কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। এরা সবাই জুট মিলের সুপারভাইজার থেকে ডিরেক্টর হয়েছেন। এমনকি কে এদের ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিয়েছেন সেটাও জানেন না।” এই পাঁচ জন এখনও কোনও অপরাধ করেনি বলে মনে হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেই মন্তব্য বিচারপতির।
advertisement
advertisement
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “এঁদের সাজিয়ে রেখে কেউ পিছন থেকে কাজ করছে। এদের বলির পাঁঠা করা হচ্ছে। এরা চাইলে পদত্যাগ করতে পারেন। এখনও এদের গ্রেফতার করার কোন প্রয়োজন নেই। এদের সম্মানহানি যেন না হয়।”
advertisement
প্রসঙ্গত, শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারে বসে প্রথম বড় কোনও নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২ ফেব্রুয়ারি থেকে নতুন বিচার্য বিষয়ের মামলার শুনানি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় ED কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে’র। ED র পাশাপাশি তদন্ত করবে SFIO (Special Fraud Investigation Office) এর আধিকারিকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগ! EDকে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement