advertisement

CAA-র প্রতিবাদে আন্দোলনরত ১ প্রৌঢ়ার মৃত্যু, পার্ক সার্কাসে অব্যাহত অবস্থান

Last Updated:
#কলকাতা: CAA-র প্রতিবাদে পার্ক সার্কাসে আন্দোলনরত মহিলার মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর ৫৭-এর শমিদা খাতুনের। পরিবার সূত্রে খবর, আন্দোলনের প্রথমদিন থেকে অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন শমিদা ৷ বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷ তাতেও আন্দোলনের কর্মসূচি থেকে সরেননি ৷
পার্ক সার্কাসের আন্দোলন রবিবার ২৬ দিনে পড়ল। ২৬ তম দিনেই প্রাণ হারালেন এক আন্দোলনকারী ৷ রাত বারোটা নাগাদ অবস্থান মঞ্চে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন শমিদা ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ প্রতিবাদীর মৃত্যুর খবরে পার্ক সার্কাসের প্রতিবাদ মঞ্চে শোকের ছায়া ৷ থমথমে ধর্ণা মঞ্চ ৷ শমিদা খাতুনের মৃত্যুতে তাল কেটেছে আন্দোলনের ৷ তবে তাতেও বন্ধ হবে না প্রতিবাদ ৷ আন্দোলন অব্যাহত বলে জানিয়েছেন পার্ক সার্কাস CAA প্রতিবাদীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CAA-র প্রতিবাদে আন্দোলনরত ১ প্রৌঢ়ার মৃত্যু, পার্ক সার্কাসে অব্যাহত অবস্থান
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement