advertisement

কলকাতার ‘শাহিনবাগ’ পার্ক সার্কাস, CAA-NRC প্রতিবাদে ৭ জানুয়ারি থেকে চলছে টানা অবস্থান

Last Updated:

স্রেফ আজাদির দাবি বুকে নিয়ে ১৩ দিন-১৩ রাত জেগে পার্ক সার্কাস

#কলকাতা: ওঁদের কোনও ধর্ম নেই। নেই কোনও রাজনৈতিক পরিচয়। স্রেফ আজাদির দাবি বুকে নিয়ে ১৩ দিন-১৩ রাত জেগে পার্ক সার্কাস। CAA-NRCর বিরোধিতায় পার্ক সাকার্স ময়দান যেন কলকাতার শাহিনবাগ।
ওঁরা ডানেও নেই। বাঁয়েও নেই। নেই কোনও রাজনৈতিক দলের ছাতা। দিল্লির শাহিনবাগের মতো পার্ক সার্কাসও ধর্ম-রাজনীতির ঊর্ধ্বে উঠতে চায়। উপলক্ষ CAA-NRC-NPR-এর বিরোধিতা। দিল্লির শাহিনবাগের আদলে কলকাতার পার্ক সার্কাস ময়দানেও আন্দোলনে নেমেছেন একদল মহিলা। সন্তানকে সঙ্গে নিয়েই আন্দোলনে। দিন রাত। সাতই জানুয়ারি থেকে একটানা অবস্থান-বিক্ষোভ। কার্টুন, স্লোগান, আবৃত্তিতে প্রতিবাদ।
পার্ক সার্কাসে, এক আকাশের নীচে একসঙ্গে উচ্চারিত হচ্ছে গীতা, কোরান, বাইবেল। প্রতিবাদী মায়ের পাশে বসে ছবি আঁকছে খুদেরা। পোস্টার-প্ল্যাকার্ড যত না চোখে পড়ছে, তার চেয়ে জাতীয় পতাকা ঢের বেশি। পার্ক সার্কাস আরও আরও রাত জাগবে। আওয়াজ তুলবে আজাদির।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার ‘শাহিনবাগ’ পার্ক সার্কাস, CAA-NRC প্রতিবাদে ৭ জানুয়ারি থেকে চলছে টানা অবস্থান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement