advertisement

Panchayat election 2023: আচমকা দিল্লি যাত্রা রাজ্যপালের, ভোট হিংসা নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবেন? চর্চা তুঙ্গে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব থেকেই সংঘর্ষ, বিরোধীদের উপরে শাসক দলের হামলার অভিযোগ পেয়ে তৎপর হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

দিল্লি যাচ্ছেন রাজ্যপাল৷
দিল্লি যাচ্ছেন রাজ্যপাল৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের পরের দিনই হঠাৎ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল৷ রাজ ভবন সূত্রে খবর, আজ সন্ধ্যা ৬.১৫ মিনিটের বিমানে কলকাতা থেকে দিল্লি রওনা দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সূত্রের খবর, দিল্লি পৌঁছে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিতে পারেন রাজ্যপাল৷
এখনও পর্যন্ত যা খবর, আগামিকাল রাতেই দিল্লি থেকে কলকাতায় ফিরে আসবেন রাজ্যপাল৷ গতকালও পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন রাজ্যপাল৷ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হিংসা, প্রাণহানির ঘটনারও তীব্র নিন্দা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব থেকেই সংঘর্ষ, বিরোধীদের উপরে শাসক দলের হামলার অভিযোগ পেয়ে তৎপর হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি৷
advertisement
রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল৷ সি ভি আনন্দ বোসের এই ভূমিকার পাল্টা সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপাল বিজেপি নেতাদের মতো আচরণ করছেন, এমন কটাক্ষ করে পাল্টা আক্রমণ শানিয়েছে তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: আচমকা দিল্লি যাত্রা রাজ্যপালের, ভোট হিংসা নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবেন? চর্চা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement