advertisement

Kolkata News: অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ! রাতেই পুলিশের রুদ্ধশ্বাস অপারেশন, তারপর...

Last Updated:

Kolkata News: বসিরহাটের বাসিন্দা এক ব্যবসায়ী কসবা থানা এলাকার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অপহৃত হন। বুধবার দুপুরে ঘটে এই অপহরণের ঘটনা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার ভোর। টানটান উত্তেজনার মধ্যে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করল কলকাতা পুলিশ। যে ঘটনা সিনেমার প্লটকেও হার মানিয়ে দিতে পারে। বসিরহাটের বাসিন্দা এক ব্যবসায়ী কসবা থানা এলাকার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অপহৃত হন।বুধবার দুপুরে ঘটে এই অপহরণের ঘটনা।
অপহরণের পর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। এরপরই কসবা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের পরপরই আসরে নামে কলকাতা পুলিশ। তড়িঘড়ি শুরু হয় তদন্ত। প্রাথমিক অনুসন্ধানের পরই মেলে ব্যবসায়িক শত্রুতার ক্লু।
advertisement
advertisement
বুধবার রাত পর্যন্তও ওই ব্যবসায়ী কোথায় আছেন, তা বোঝা সম্ভব হচ্ছিল না। ফলে উদ্ধার করা যাচ্ছিল না ওই ব্যবসায়ীকে। তবে, তদন্তসূত্রে পুলিশ জানতে পারে, পুলিশ সেজে অপহরণ করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। ঘটনার গুরুত্ব বুঝেই বুধবার রাতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল লালবাজারে বৈঠকে বসেন।
advertisement
সেই বৈঠকের পরই যুগ্ম কমিশনার অপরাধ মুরলীধর শর্মা কসবা থানায় চলে আসেন। এক ঘন্টা বৈঠকের পরে উদ্ধার অপারেশন শুরু করে লালবাজার। আর শেষমেশ কয়েক ঘণ্টার মধ্যেই মেলে সাফল্য। টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে। একইসঙ্গে মূল ষড়যন্ত্রকারী সহ পাঁচ জনকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণের কাজে লাগানো দুটি গাড়িও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ! রাতেই পুলিশের রুদ্ধশ্বাস অপারেশন, তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement