advertisement

West Bengal News: দাদার বাড়িতে পড়ে রয়েছে বোনের রক্তাক্ত দেহ! ভাঙড়ে অবিশ্বাস্য ঘটনা, নেপথ্যে কী?

Last Updated:

West Bengal News: স্থানীয়দের উদ্যোগে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। 

ফাইল ছবি
ফাইল ছবি
#ভাঙড়: জমি বিবাদে এবার নিজের বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ ভাইদের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঝিজিরআইটে। মৃত মহিলার নাম আরবানি বিবি (৪৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ভাঙড়ের ঝিজিরআইটে নিজের বোনকে বেধড়ক মারধর করে ভাইয়েরা। এমনকি মারধর করার পর চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে বাড়িতে দীর্ঘক্ষণ ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়দের উদ্যোগে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
জানা গিয়েছে, ভাঙড়ের ঝিজিরআইটের মনসুর ঘরামির সাড়ে চার বিঘা চাষের জমি আছে। বেশ কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়। অভিযোগ বাবার মৃত্যুর পর জমি নিয়ে ছেলেদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। মৃত আরবানি বিবি সাম্প্রতি বাপের বাড়িতে থাকছিল বলে খবর। ফলে ছেলেদের জমি বিবাদে নাম জড়ায় মেয়েদেরও।
advertisement
advertisement
নিজেদের পথে কাঁটা সরাতে কি ভাইয়েরা নিজের বোনকেই পিটিয়ে খুন করল? উঠছে প্রশ্ন! ঘটনায় ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ মৃত আরবানি বিবির দুই ভাই ও এক ভাইপোকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোনো হবে বলে পুলিশ সূত্রে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: দাদার বাড়িতে পড়ে রয়েছে বোনের রক্তাক্ত দেহ! ভাঙড়ে অবিশ্বাস্য ঘটনা, নেপথ্যে কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement