advertisement

রাতভর নাগাড়ে বৃষ্টি! গিরিশ পার্কের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ

Last Updated:

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক রাস্তা আর এরমাঝেই কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ঘটে গেল অঘটন। ওই ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্কের এলাকার সুবীর চ্যাটার্জি রোডে গতকাল রাতে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ।

বিপদজনক হিসাবে ঘোষণা করা হয়েছিল এই বাড়িটিকে
বিপদজনক হিসাবে ঘোষণা করা হয়েছিল এই বাড়িটিকে
কলকাতা: রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক রাস্তা আর এরমাঝেই কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ঘটে গেল অঘটন। ওই ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্কের এলাকার সুবীর চ্যাটার্জি রোডে গতকাল রাতে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ। পরিত্যক্ত তিনতলা বাড়ির উপরের একটি অংশ হঠাৎ করে ভেঙে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ বিকট শব্দে বাড়িটির ছাদ ও উপরের দেয়াল ধসে পড়ে যায়।
advertisement
জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘদিন ধরে খালি থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আশপাশের বসবাসকারী মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুরসভার কর্মীরা। একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দমকল এবং পুলিশ বাহিনীর কর্মীরা। জানা গিয়েছে, এলাকা ঘিরে রাখা হয়েছে, এবং ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাতভর নাগাড়ে বৃষ্টি! গিরিশ পার্কের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement