advertisement

Buddhadeb Bhattacharya health update: অবশেষে স্বস্তির খবর! বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু

Last Updated:

রিপোর্টগুলি সন্তোষজনক আসার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একশো শতাংশ ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: অবশেষে অনেকটাই স্বস্তির খবর৷ সিটি স্ক্যান সহ অন্যান্য রক্ত পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷ সেই প্রক্রিয়া শেষ হতে হতে অবশ্য আজ বিকেল গড়িয়ে যেতে পারে৷ ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনার প্রক্রিয়া সফল হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে৷
এ দিন সকালেই বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সিটি স্ক্যান করা হয়৷ সেই রিপোর্টেই দেখা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ হতে শুরু করেছে৷ বাইল্যাটারাল নিউমোনিয়ার সংক্রমণ কমাতে যে বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, তাও কাজ করেছে বলে বুঝতে পারেন চিকিৎসকরা৷ যদিও সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের নীচের দিকের অংশে সংক্রমণ রয়েছে৷
advertisement
advertisement
এর পাশাপাশি সি রিয়্যাক্টিভ প্রোটিন পরীক্ষার রিপোর্টও অনেকটাই ভাল আসে৷ আগের বার পরীক্ষায় যেখানে এই মাত্রা সাড়ে তিনশোয় পৌঁছে গিয়েছিল, আজ তা কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে৷ স্বাভাবিকের কাছাকাছি এসেছে ক্রিয়েটিনিনের মাত্রাও৷
এই রিপোর্টগুলি সন্তোষজনক আসার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একশো শতাংশ ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷ তবে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অত্যন্ত ধীর গতিতে এই প্রক্রিয়া চালানো হবে৷ বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য চিকিৎসক আশিস পাত্রও জানিয়েছেন, আগের তুলনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে৷
advertisement
এ দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ দলের বেশ কয়েকজন নেতা৷ হাসপাতাল থেকে বেরিয়ে মহম্মদ সেলিমও জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharya health update: অবশেষে স্বস্তির খবর! বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement