advertisement

Buddhadeb Bhattacharya Health Update: হিমোগ্লোবিন অনেকটাই কম, রক্ত দেওয়া হল বুদ্ধদেবকে! অবস্থার আরও কিছুটা উন্নতি

Last Updated:
সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য, আশাবাদী চিকিৎসকরা।
সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য, আশাবাদী চিকিৎসকরা।
কলকাতা: ফুসফুসের সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে৷ রক্তে অক্সিজেনের মাত্রাও বেড়েছে৷ কিন্তু অনেকটাই কম হিমোগ্লোবিনের মাত্রা৷ সেই কারণেই এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ইউনিট হোল ব্লাড দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ তার পরেও হিমোগ্লোবিনের মাত্রা সন্তোষজনক না হলে আগামিকাল ফের এক ইউনিট রক্ত দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷
মঙ্গলবার বিকেলে উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীলই রয়েছছেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ গতকাল তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে নিয়ে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ এখনও বাইপ্যাপ সাপোর্টেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
তবে হিমোগ্লোবিন কম থাকেও এ দিন বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যান্য রুটিন পরীক্ষার রিপোর্ট সন্তোষজনকই এসেছে৷ ফলে চিকিৎসকদের উদ্বেগও কিছুটা কমেছে৷ তবে এখনও রাইলস টিউব দিয়েই খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷
হাসপাতাল সূত্রে খবর, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে নিয়ে আসার পর তিনি সচেতনই রয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে একটানা বাইপ্যাপ সাপোর্টে থাকতে চাইছেন না৷ তাই পাঁচ-ছ ঘণ্টা নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার পর তাঁকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছেন চিকিৎসকরা৷
advertisement
আচ্ছন্ন ভাব কিছুটা কাটার পর থেকেই অবশ্য বাড়ি ফেরার জন্য উৎসুক হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তবে আজকালের মধ্যে তা সম্ভব না হলেও সংক্রমণ আরও কিছুটা নিয়ন্ত্রণে এলে চলতি সপ্তাহের মধ্যে তাঁকে ছুটি দেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharya Health Update: হিমোগ্লোবিন অনেকটাই কম, রক্ত দেওয়া হল বুদ্ধদেবকে! অবস্থার আরও কিছুটা উন্নতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement