advertisement

Brigade Rally: একটা ঘটনাই আগাম বলে দিচ্ছে, বামেদের ব্রিগেড 'হিট'! কী সেই ঘটনা? চমকে উঠবেন

Last Updated:

Brigade Rally: নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দেবেন।

মীনাক্ষীর আজ বড় চ্যালেঞ্জ
মীনাক্ষীর আজ বড় চ্যালেঞ্জ
সুন্দরবন, অনুপম সাহা: সুন্দরবন থেকে নৌকায় করে এসে ব্রিগ্রেডের উদ্দেশ্যে রওনা বামপন্থীদের। ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়ের জনসভা। আর সেই জনসভায় যোগদান দেওয়ার জন্য রাতের অন্ধকার থাকতে নৌকায় করে পাড়ি দিলেন সুন্দরবন এলাকার বামপন্থীরা। তারা নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দেবেন।
রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস, বসিরহাটের সরবেড়িয়ায় শাহাজান শেখের যে দুর্নীতি, সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কী বার্তা দেন মীনাক্ষী সহ বামফ্রন্টের নেতৃত্ব সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী বুথ স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করতে যাচ্ছেন সুন্দরবন এলাকার বামপন্থীরা।
advertisement
advertisement
এদিকে, ঠান্ডা উপেক্ষা করেই DYFI এর ব্রিগেড সমাবেশে রাত থেকেই লোক যাওয়া শুরু হয় ঝাড়গ্রাম জেলা থেকে। সন্ধ্যার ট্রেনে
বেলপাহাড়ি ব্লক এবং সংলগ্ন এলাকার সদস্যরা রাতেই রওনা হয়ে যান কলকাতার উদ্দেশ্যে। নেতৃত্বের বক্তব্য এবারে সমাবেশে ঝাড়গ্রাম থেকে কয়েক হাজার ছাত্র যুব যোগ দেবে ব্রিগেডে। ঝাড়গ্রাম জেলা থেকে ১৯ টি বাস, ২২ টি পিক আপ ভ্যান এবং আরও ছোট গাড়ি ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।
advertisement
সন্ধ্যার লোকাল থেকে সকাল বেলা স্টিল এক্সপ্রেস
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Brigade Rally: একটা ঘটনাই আগাম বলে দিচ্ছে, বামেদের ব্রিগেড 'হিট'! কী সেই ঘটনা? চমকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement