advertisement

JU Student Death: 'কোলে নিয়ে ট্যাক্সিতে তুলেছিল ওঁরা...', উদ্ধার রক্তমাখা বিছানার চাদর, যাদবপুরের ছাত্র মৃত্যুতে নয়া মোড়

Last Updated:

JU Student Death Case: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। রক্তমাখা বিছানার চাদর উদ্ধার। যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায় ট্যাক্সি থেকে পুলিশ বাজেয়াপ্ত করে রক্তমাখা বিছানার চাদর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। রক্তমাখা বিছানার চাদর উদ্ধার। যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায় ট্যাক্সি থেকে পুলিশ বাজেয়াপ্ত করে রক্তমাখা বিছানার চাদর।ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছে সেই রক্তমাখা বিছানার চাদর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাক্সিতে ওই চাদরের উপর শুইয়ে নিয়েই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিছানার চাদর থেকে ইতিমধ্যেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার সঙ্গে মৃত ছাত্রের রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে।
এ দিকে, হলুদ ট্যাক্সির রহস্য সামনে এসেছে। বৃহস্পতিবার যাদবপুর কাণ্ডে ট্যাক্সির খোঁজ পায় যাদবপুর থানা। ট্যাক্সি চালকের খোঁজ পেয়ে বয়ান রেকর্ড করে পুলিশ। অভিযুক্তদের শনাক্তকরণ করা হবে প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালককে দিয়ে, প্রয়োজনে টিআই প্যারেড করানো হতে পারে। ট্যাক্সির কাছে নিয়ে গিয়ে ঠিক কীভাবে যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে তোলা হয়েছিল সেই বিষয়ে পুলিশ জানতে চায়।
advertisement
advertisement
ট্যাক্সি চালক  কী অবস্থায় দেখেছিলেন যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে? ট্যাক্সিতে কতজন ছিল? কে কোথায় বসেছিল? নিজেদের মধ্যে তারা কি নিয়ে কথা বলছিল, সেই সব বিষয়ে জানতে চায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্যাক্সির ভিতরে রক্তের নমুনা সংগ্রহ করা দরকার তদন্তের (scientific investigation) জন্য। ট্যাক্সি তদন্তে গুরুত্বপুর্ণ এভিডেন্স। মৃত ছাত্রের রক্তের নমুনার সঙ্গে ট্যাক্সিতে পাওয়ার রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে।
advertisement
আরও পড়ুনঃ ‘১২:০৮ মিনিটে সুপার ফোন করেন’, কী জানান তিনি? ছাত্র মৃত্যু তদন্তে লালবাজারে মুখ খুললেন ডিন
ট্যাক্সি চালক নিউজ ১৮ বাংলায় এক্সক্লুসিভ জানান, “আমি যাদবপুরে ছিলাম। হস্টেল থেকে ছেলেরা ডাকে। একজন সামনে ও পিছনে কয়েকজন বসে ওই ছাত্রকে নিয়ে ট্যাক্সিতে ওঠে। ওই পড়ুয়ার পরনে গামছা ছিল, কোলের উপর শুইয়ে রাখা হয়েছিল।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Student Death: 'কোলে নিয়ে ট্যাক্সিতে তুলেছিল ওঁরা...', উদ্ধার রক্তমাখা বিছানার চাদর, যাদবপুরের ছাত্র মৃত্যুতে নয়া মোড়
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement