advertisement

BJP News: ১৭ জন প্রভাবশালী নেতাকে নিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী! ভোটের আগে বিরাট ভাঙন, এবার কি তবে....কে সেই নেতা জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

BJP News: গোহাইন দাবি করেছে, অসমের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। কারণ রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।

কে ছাড়ল দল?
কে ছাড়ল দল?
ডিব্রুগড়: আগামী বছর অসমে বিধানসভা ভোট। তার আগেই সে রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দল ছাড়লেন রাজ্য বিজেপির অন্যতম প্রথমসারির নেতা রাজেন গোহাইন। বৃহস্পতিবার তাঁর সঙ্গেই আরও ১৭ জন গেরুয়া দল থেকে ইস্তফা দিয়েছেন। গোহাইন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও চার বারের সাংসদ। ফলে তাঁর দলত্যাগ বিজেপিকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
গোহাইন দাবি করেছে, অসমের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। কারণ রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার কাছে চিঠি পাঠিয়ে গোহাইন জানিয়েছেন, দলের সদস্যপদ এবং তার সঙ্গে অন্যান্য যে দায়িত্ব তাঁর উপর ছিল, সবকিছু থেকে তিনি ইস্তফা দিচ্ছেন।
advertisement
advertisement
অন্য ১৭ জন মূলত আপার ও সেন্ট্রাল অসমের বিজেপি নেতা। নগাঁও লোকসভা কেন্দ্রে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন গোহাইন। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি সরকারের মন্ত্রী ছিলেন।
প্রাক্তন সাংসদ রাজেন গোহাইন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে রাজেন গোহাইনের পদত্যাগ একটি বড়সড় ধাক্কা পদ্মশিবিরে বড়সড় ধাক্কা। গোহাইনের সঙ্গে পদত্যাগকারী ১৭ জন বিজেপি সদস্যও দিলীপ সাইকিয়ার কাছে তাদের চিঠি জমা দিয়েছেন। এরা সকলে দীর্ঘদিনের কর্মী।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP News: ১৭ জন প্রভাবশালী নেতাকে নিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী! ভোটের আগে বিরাট ভাঙন, এবার কি তবে....কে সেই নেতা জানেন? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement