BJP Dilip Ghosh: "রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা": ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে কটাক্ষ দিলীপ ঘোষের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভূমিকাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর আর এখন রাজ্যে মন নেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।"
#কলকাতা: রবিবার সাতসকালেই নিউটাউনের ইকোপার্কে হাজির দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh)। প্রাতঃভ্রমণে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলোত্তমার সুরক্ষা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh)! পাশাপাশি রাজ্যের নির্বাচনী হিংসা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। শহরে একের পর এক গুলির ঘটনায় মহানগর কতটা সুরক্ষিত এপ্রশ্নের জবাবে তিনি বলেন, “মহানগর বলে আমাদের একটু চোখে বেশি পড়ছে জেলায় জেলায় যে ধরনের হিংসা, অসামাজিক কাজ কারবার শুরু হয়েছে রাজ্য সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই।” মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ভূমিকাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর আর এখন রাজ্যে মন নেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তাই রাজ্যের মানুষকে এখানকার গুণ্ডাদের হাতে তুলে দিয়েছেন। একই দিনে দু’জন কাউন্সিলর মারা গিয়েছেন, প্রকাশ্যে দিনের বেলা গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। তারা ধরা পড়ছে না, ধরা পড়লেও একজন লোকও সাজা পাচ্ছে না।” দুষ্কৃতীদের সাজা না দিয়ে পুলিশের কাজ এখন কেবল বিরোধীদের আটকানো বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে লোকসভা নির্বাচনে (Loksabha Election 2022_ বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিজের প্রচারে দিলীপ ঘোষকে (BJP Dilip Ghosh) কটাক্ষ করেন। বাবুলের মন্তব্যের পালটা জবাব দিয়ে নিজস্ব ভঙ্গিতে এদিন দিলীপ ঘোষ বলেন, “আমি ওঁকে জিজ্ঞাসা করতে চাই সবে তো টুপি পরলেন, লুঙ্গি কবে পরতে চলেছেন? পোশাক বদলের মতো দল বদলায় এঁরা। নৈতিক দিক দিয়ে হেরে গেছেন, এখন হাতে-পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন।” রাজ্যের নির্বাচনী আবহাওয়াকে কটাক্ষ করে দিলীপ বলেন, “পশ্চিমবাংলায় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে এটা কল্পনাও করা যায় না। পরপর নির্বাচন হচ্ছে, আমরা দেখছি পুলিশ চোর ধরা বন্ধ করে বিরোধীদের আটকাতেই ব্যস্ত।” পশ্চিমবঙ্গের শাসক দল পেশী শক্তির বলেই জোর করে ভোট করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
advertisement
advertisement
রানাঘাটে সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার নিন্দা করে দিলীপ ঘোষ বলেন, “দু’দিন আগেই আমাদের জেলা সভাপতি কল্যাণ চৌবের ওপর আক্রমণ হয়েছে। গতকাল জগন্নাথ সরকারের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখছি দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, বন্দুক চালাচ্ছে।” রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh) জানান, মন্ত্রী, বিধায়কদের নিরাপত্তায় খামতি রাখে না রাজ্য সরকার। কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে সরকারের ভূমিকা নীরব দর্শকের।
advertisement
Anup Chakraborty
Location :
First Published :
Mar 20, 2022 7:54 AM IST








