advertisement

Park Circus Firing Update: ঠান্ডা চাউনি, হঠাৎ মাথায় বন্দুক ঠেকালো পুলিশকর্মী! পার্ক সার্কাসে এক চুলের জন্য বাঁচল বিহারের ছাত্র

Last Updated:

সরফরাজের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মাত্র চারদিন আগেই কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মামাবাড়িতে এসেছিল সে৷

আহত মহম্মদ সরফরাজ এবং আত্মঘাতী কনস্টেবল চড়ুপ লেপচা (ডানদিকে)৷
আহত মহম্মদ সরফরাজ এবং আত্মঘাতী কনস্টেবল চড়ুপ লেপচা (ডানদিকে)৷
#কলকাতা: রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই মাথায় বন্দুক ঠেকালেন এক পুলিশকর্মী৷ মাত্র চারদিন আগে বিহার থেকে কলকাতায় আসা বছর ঊনিশের মহম্মদ সরফরাজ প্রথমে ভেবেছিল, হয়তো তাঁর সঙ্গে মজা করছেন ওই পুলিশকর্মী৷
কিন্তু কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চড়ুপ লেপচার শীতল চাউনি দেখেই অন্যরকম ঠেকেছিল সরফরাজের৷ তার দিকে তাক করা ইনসাসের নল এড়িয়ে প্রাণভয়ে ছুটতে শুরু করে সে৷
advertisement
পরের মুহূর্তেই সরফরাজকে লক্ষ্য করে গুলি চালায় কলকাতা পুলিশের ওই কনস্টেবল৷ কিন্তু বরাতজোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়৷ রাস্তায় দাঁড়ানো একটি গাড়ির গায়ে লাগে গুলিটি৷ সেই অভিঘাতেই বারুদের আগুনে আঘাত লাগে সরফরাজের বাঁ হাতে৷ কোনওক্রমে বন্ধুর গ্যারেজে ঢুকেই সংজ্ঞা হারায় সে৷
advertisement
শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে বাইরে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছিল এবার বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়া সরফরাজ৷ কলকাতায় মামাবাড়িতে ঘুরতে এসে যে এমন অভিজ্ঞতা হবে, দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সে৷
advertisement
সরফরাজের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মাত্র চারদিন আগেই কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মামাবাড়িতে এসেছিল সে৷ এ দিন দুপুরে সেখান থেকেই পার্ক সার্কাস চত্বরে এক বন্ধুর গ্যারেজে যাচ্ছিল সে৷ তখনই লোয়ার রেঞ্জ রোডে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চড়ুপ লেপচার মুখোমুখি পড়ে যায় সে৷ যার গুলিতে এ দিন প্রাণ হারিয়েছেন হাওড়ার বাসিন্দা রিমা সিং নােম এক তরুণী৷ আহত হয়েছেন সরফরাজ ছাড়াও মহম্মদ বসির আলম নামে এক ব্যক্তি৷ পরে নিজেই আত্মঘাতী হন ওই কনস্টেবল৷
advertisement
ঘটনার পর সরফরাজকে প্রথমে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যায় তার বন্ধুরা৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও চোট গুরুতর না হওয়ায় সন্ধ্যায় সরফরাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ মামাবাড়ি ঘুরতে এসে বরাতজোরে প্রাণ বাঁচিয়ে বাড়ির ফিরছে এই ছাত্র৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Circus Firing Update: ঠান্ডা চাউনি, হঠাৎ মাথায় বন্দুক ঠেকালো পুলিশকর্মী! পার্ক সার্কাসে এক চুলের জন্য বাঁচল বিহারের ছাত্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement