Bengal Assembly Elections 2026: 'শুভেন্দু ঘনিষ্ঠ', তৃণমূলের অভিযোগের পরই ভবানীপুরের রিটার্নিং অফিসার বদলের পথে কমিশন! চাওয়া হল তিন নাম
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Assembly Elections 2026: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়ে বিতর্কের জেরে নতুন করে নিয়োগের উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মুখ্য সচিবের কাছে তিনজনের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন, তৃণমূল কংগ্রেসের অভিযোগের পরই এই পদক্ষেপ।
কলকাতাঃ ভবানীপুরের রিটার্নিং অফিসার নতুন করে নিয়োগ করতে চায় নির্বাচন কমিশন। তার জন্য তিনজনের নামের তালিকা মুখ্য সচিবের থেকে চাইল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস এর অভিযোগ ছিল ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়ে। সেই কারণেই ভবানীপুর রিটার্নিং অফিসার হিসেবে কাকে নিয়োগ করা যায় তার জন্য তিন জনের নামের তালিকা রাজ্যের মুখ্য সচিবের থেকে চাইল জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
advertisement
advertisement
ভবানীপুরে ভোটের লড়াইকে ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কারণে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা রাজ্যের। এরই মধ্যে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে রিটার্নিং অফিসার নিয়োগকে ঘিরে। মঙ্গলবার ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস।
advertisement
বিষয়টি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর এই নিয়োগের বিরুদ্ধে সরাসরি দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়ালের কাছেও। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েনের অভিযোগ, এই নিয়োগ ভবানীপুরে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 8:08 PM IST










