advertisement

Bangali or Bangladeshi Controversy: এ কী বললেন হিমন্ত বিশ্বশর্মা! মাতৃভাষা বাংলা হলেই ‘বিদেশি’? ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্য মুছে দিতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

Last Updated:

এ কী বললেন হিমন্ত বিশ্বশর্মা! মাতৃভাষা বাংলা হলেই ‘বিদেশি’? ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্য মুছে দিতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

News18
News18
কলকাতা: ‘মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে’। সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মাবিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র ক্ষোভপ্রকাশ তৃণমূলেরওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এই রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা। ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূলসংসদীয় অধিবেশনে এই ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল
advertisement
জানা গিয়েছে, কোচবিহার সহ সীমান্ত বর্তী একাধিক জেলাতেও রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে তারা। তৃণমূলের একাধিক নেতার মন্তব্য, ‘‘ভাবুন তো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন; যাঁরা জাতিগত জনগণনায় নিজেদের মাতৃভাষা বাংলা উল্লেখ করেছেন, তাঁরা নাকি “অবৈধ বাংলাদেশি”!’’
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি, ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্যটাই মুছে দিতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক যে, ভারতবর্ষের একটি রাজ্যের মানুষ জনপ্রতিনিধিদের দ্বারাই এমন ঘৃণা এবং বিদেশি তকমা পেয়ে বিদ্বেষের শিকার হচ্ছেন। এই পুরো ঘটনাই বিজেপির সেই সুপরিচিত এজেন্ডার অংশ, যেখানে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশছাড়া করে দেওয়া, এবং শেষে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করা হবে।’’
advertisement
কুণাল ঘোষ, ‘‘কিন্তু একথা জেনে রাখুন; আমরা কোনওদিন আমাদের রাজ্যের মানুষকে নিজের দেশেই ‘বিদেশি’ হয়ে যেতে দেব না। এসব কী চলছে? একটা বাঙালি বিরোধী, বাংলাবিরোধী দল বিজেপি। বাংলা আমাদের মাতৃভাষা নয়? পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী নই? আর যদি ওরা বাংলাদেশের কথা বলে, তাহলে অমিত শাহর বিএসএফ থাকতে বেআইনি অনুপ্রবেশ হয় কী করে? কার দায়? সেসব এড়িয়ে বাংলা বললেই বিদেশি দাগিয়ে দেওয়া হবে? এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangali or Bangladeshi Controversy: এ কী বললেন হিমন্ত বিশ্বশর্মা! মাতৃভাষা বাংলা হলেই ‘বিদেশি’? ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্য মুছে দিতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূলের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement