advertisement

EC on Bangladeshi Voter: গুচ্ছ গুচ্ছ বাংলাদেশি...ঢুকে পড়েছে ভোটার তালিকায়? কোন কোন জেলায় সবচেয়ে বেশি জানেন...কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন

Last Updated:

বেশিরভাগই নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত জেলা ও কলকাতার ঠিকানা রয়েছে এই ভোটার পরিচয় পত্রে। সরেজমিনে তদন্ত করতে সংশ্লিষ্ট জেলার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে।

News18
News18
কলকাতা: বাংলাদেশি ভোটার নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগ নির্বাচন কমিশনে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। মে মাস থেকে এখনও পর্যন্ত ফরেনারস রেজিস্ট্রেশন অফিস (এফআরও) থেকে ২০০টিরও বেশি অভিযোগ এসেছে বাংলাদেশি ভোটারদের নাম নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরে।
advertisement
প্রতিদিন গড়ে তিন থেকে চারটি করে চিঠি পাঠাচ্ছে ফরেনাস রেজিস্ট্রেশন অফিস বাংলাদেশি ভোটারদের নাম সহ। বাংলাদেশি ভোটারদের নাম দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট ভারতীয় ভোটার কার্ড সহ গুচ্ছ নথি।
advertisement
advertisement
বেশিরভাগই নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত জেলা ও কলকাতার ঠিকানা রয়েছে এই ভোটার পরিচয় পত্রে। সরেজমিনে তদন্ত করতে সংশ্লিষ্ট জেলার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে।
advertisement
সব ক্ষেত্রেই বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ পাওয়া যাচ্ছে। সেইসব নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করল মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ৷ তা নিয়ে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন বিরোধীরা৷ আপাতত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট৷ সামনে বছর অর্থাৎ, ছাব্বিশেই বাংলায় বিধানসভা নির্বাচন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EC on Bangladeshi Voter: গুচ্ছ গুচ্ছ বাংলাদেশি...ঢুকে পড়েছে ভোটার তালিকায়? কোন কোন জেলায় সবচেয়ে বেশি জানেন...কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement