advertisement

Bengal Bjp: 'ভুল চিন্তাভাবনা এসেছিল', সুকান্ত মজুমদারের কাছে 'ভুল' স্বীকার বিধায়কের! কিন্তু কেন?

Last Updated:

Bengal Bjp: বিজেপি বিধায়ক অম্বিকা রায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানিয়েছেন, ''আমি একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী। ভুল ভাবনা-চিন্তা থেকেই এই ধরনের কাজ করেছিলাম।''

সুকান্তর কাছে ভুল স্বীকার অম্বিকার
সুকান্তর কাছে ভুল স্বীকার অম্বিকার
#কলকাতা: বড়দিনে বঙ্গ বিজেপি (Bengal Bjp) বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন ৫ বিধায়ক। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের 'ভুল' বুঝতে পারলেন তাঁদের মধ্যে এক বিধায়ক। গেরুয়া শিবির সূত্রে খবর, গ্রুপ ছাড়ার পরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ভুল স্বীকার করেন ওই ৫ বিধায়কের মধ্যে একজন। সূত্রের খবর, বিজেপি বিধায়ক অম্বিকা রায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানিয়েছেন, ''আমি একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী। ভুল ভাবনা-চিন্তা থেকেই এই ধরনের কাজ করেছিলাম। 'Sily Carelessness'- এর কারণেই এই সিন্ধান্ত নিয়েছিলাম।'' বিজেপি সূত্রে জানা গিয়েছে, ক্ষমা প্রার্থনার পর কাজে মনোযোগ দিতে চেয়েছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়।
প্রসঙ্গত, কলকাতা পুরভোটের পরপরই সদ্য নতুন করে গঠিত হয়েছে বঙ্গ বিজেপি-র রাজ্য কমিটি। আর সেই কমিটিতেই মতুয়াদের যথেষ্ট প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ 'লেফট' করেছেন বিধায়ক অসীম সরকার, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং অশোক কীর্তনিয়া। বড়দিনে যখন আনন্দে মেতেছে বাঙালি, তখন বিজেপি বিধায়কদের গ্রুপ ত্যাগ করা নিয়ে আলোড়ন পড়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
দলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ 'লেফট' করে যাওয়া বিধায়করা এখনও নিজেদের ক্ষোভের কারণ প্রকাশ্যে জানাননি বটে, তবে তাতে বিজেপি-র অন্দরে ঝড় থামছে না। বিধানসভায় বিজেপি-র পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা এ বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার কথা স্বীকার করেও অবশ্য তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগী বিধায়কদের মধ্যে অশোক কীর্তনীয়া ও সুব্রত ঠাকুরের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর আরও দাবি, ভুল বোঝাবুঝিতেই এমন হয়েছে। বিধায়করাও ভুল বুঝতে পেরেছেন। সেই সূত্রেই এবার এক বিধায়কের ভুল স্বীকার বলে মনে করছে বঙ্গ বিজেপি-র একাংশ।
advertisement
প্রসঙ্গত, ২০১৯ ও ২০২১-এর নির্বাচনে মতুয়া ভোট বিজেপির মান রেখেছে। মতুয়া ভোটের উপর ভর করেই বনগাঁ উত্তর, দক্ষিন-সহ প্রায় ৭ টি কেন্দ্রে জিততে পেরেছে গেরুয়া শিবির। তার পরেও, রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকাটা দূর্ভাগ্যজনক বলে মনে করছেন রাজ্য রাজনীতির একটা বড় অংশই। সূত্রের খবর, দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে, তাতে যে বিজেপি-র অন্দরে ক্ষোভের আগুন কমছে না, তা একপ্রকার স্পষ্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: 'ভুল চিন্তাভাবনা এসেছিল', সুকান্ত মজুমদারের কাছে 'ভুল' স্বীকার বিধায়কের! কিন্তু কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement