advertisement

Exclusive || Bengal BJP: পাখির চোখ 'চব্বিশ'! বঙ্গ বিজেপিতে এবার 'গুজরাত মডেল', বড় সিদ্ধান্তের পথে নেতৃত্ব

Last Updated:

Bengal BJP: বাংলা দখলের ক্ষেত্রে অন্তরায় সংগঠন। মনে করছে গেরুয়া শিবির। 

বিজেপির নতুন প্ল্যান
বিজেপির নতুন প্ল্যান
বড় সিদ্ধান্তের পথে নেতৃত্ব#কলকাতা: টার্গেট চব্বিশ। বঙ্গে বিজেপির সংগঠনে বদল আসতে চলেছে। দলের কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে বিজেপি। বঙ্গ পদ্মের নেতাদের এখন ভরসা গুজরাত মডেল।  চব্বিশে লোকসভা নির্বাচন। তেইশে বঙ্গে পঞ্চায়েত ভোট। কিন্তু, রাজ্যে পদ্মের সংসার যেন 'ভাঙা হাট'। ঘরোয়া কোন্দল থেকে দলত্যাগের ধাক্কা। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বিজেপি।
একুশে ২০০ পারের লক্ষ্য নিয়ে শুরু করে স্বপ্ন ভেঙে খানখান। গত বিধানসভা নির্বাচনে হারের ময়না তদন্তের রিপোর্টে মূল কারণ উঠে আসে দুর্বল সংগঠন। এই অবস্থায় রাজ্যে সংগঠনের কাঠামো পরিবর্তনে উদ্যোগী হচ্ছে বঙ্গ বিজেপি। দলের কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে গেরুয়া শিবির। এমনটাই খবর বিজেপি সূত্রে। সংগঠনের শক্তি বাড়াতে বঙ্গ বিজেপির ভরসা গুজরাত মডেল। বর্তমানে এ রাজ্যে  সংগঠনে বুথ কমিটির উপরে রয়েছে শক্তিকেন্দ্র ও মণ্ডল কমিটি। তার উপরে রয়েছে জেলা কমিটি। এর মাঝে আরও দুটি স্তর তৈরির আলোচনা চলছে পদ্মশিবিরে।
advertisement
advertisement
৭টি বুথ নিয়ে তৈরি হয় একটি শক্তি কেন্দ্র। বাংলায় বুথ কমিটি প্রায় ৭০ হাজার। এই বুথ কমিটির উপরে রয়েছে মণ্ডল কমিটি। সূত্রের খবর, বিজেপি চাইছে মণ্ডল কমিটির নীচে থাকবে অঞ্চল কমিটি। পুর এলাকায় যার নাম হবে ওয়ার্ড কমিটি। এছাড়া নতুন কাঠামোয় জেলা কমিটির নীচে প্রতিটি ব্লকে থাকবে একটি করে কমিটি। ৪২টি জেলা কমিটির অধীনে এ রকম ৩৪১টি ব্লক স্তরের কমিটি থাকবে। ব্লক স্তরের কমিটির মাথায় একজন করে কনভেনার থাকবেন।
advertisement
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাক্ষাত করেছেন অমিত শাহ থেকে নাড্ডার সঙ্গে। সুকান্ত মজুমদারও দরবার করেছেন দিল্লির নেতাদের কাছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার শেষ বঙ্গ সফরেও সংগঠনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এই সাংগঠনিক দুর্বলতা দূর করতে এবার কাঠামো বদলের পথে বিজেপি।
advertisement
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শুধু গুজরাত কেন, যে সাংগঠনিক কাঠামোয় দেশের অন্যান্য রাজ্যে বিজেপি ভাল ফল করেছে, সেই মডেল এ রাজ্যের সংগঠন মজবুত করার লক্ষ্যে ব্যবহার করা হবে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive || Bengal BJP: পাখির চোখ 'চব্বিশ'! বঙ্গ বিজেপিতে এবার 'গুজরাত মডেল', বড় সিদ্ধান্তের পথে নেতৃত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement