advertisement

Beleghata Fire: বিধ্বংসী আগুন বেলেঘাটার বহুতলে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

Last Updated:

আগুনে মৃত্যু হয় বছর ৭৫-এর এক বৃদ্ধার

Beleghata Fire
Beleghata Fire
কলকাতা: ফের কলকাতায় অগ্নিকাণ্ড! এবার আগুন বেলেঘাটায়। বেলেঘাটার একটি বহুতলে আগুন লাগার ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়,সোমবার রাত আটটা নাগাদ বেলেঘাটার আর এন সিংহ রোড এলাকার এক বহুতলে আগুন লাগে। আগুনে মৃত্যু হয় বছর ৭৫-এর এক বৃদ্ধার। মৃতার নাম অমিতা দাস।
সোমবার হঠাৎই স্থানীয়রা বহুতলে আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ছিলেন অমিতা দাস। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একটি পোষ্যেরও।
চলতি বছরের অক্টোবর মাসে আগুন লাগে বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়েরা পরিত্যক্ত ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।
advertisement
advertisement
এই ঘটনার কয়েকমাস আগেই,মার্চ মাসে আগুন লাগে বেলেঘাটার একটি বসতবাড়িতে। আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনাস্থলে ছ’টি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলেঘাটার চাউলপট্টির এই বাড়িটিতে থাকত ছ’টি পরিবার। আগুন লাগার সময়ও ওই বাড়িতেই ছিলেন ওই পরিবারের সদস্যরা। তাঁদের দ্রুততার সঙ্গে বের করে আনে দমকল বাহিনী। তবে তার পরেই আচমকা পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় বাড়ির ভিতর থেকে। মুহূর্তে গোটা বাড়িটিকেই গ্রাস করে নেয় আগুনের শিখা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Beleghata Fire: বিধ্বংসী আগুন বেলেঘাটার বহুতলে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement