advertisement

BDO Case Update: আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে BDO! এদিকে গ্রেফতারি পরোয়ানার আবেদন বিধাননগর পুলিশের

Last Updated:

কিন্তু প্রশান্ত বর্মন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু তিনি বিধাননগর আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও কিছু জানাননি।

News18
News18
কলকাতা: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার আরও বিপাকে প্রশান্ত বর্মন৷ এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারি পরোয়ানার আবেদন করল বিধাননগর পুলিশ। বিধাননগর আদালতে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আবেদন করা হল।
গত ২২ ডিসেম্বর সব তথ্য খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরামর্শ দিয়েছিলেন, বিডিও প্রশান্ত বর্মন দ্রুত বিধাননগর আদালতে আত্মসমর্পণ করুন৷ হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিও-কে৷
advertisement
advertisement
কিন্তু প্রশান্ত বর্মন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু তিনি বিধান নগর আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও কিছু জানাননি।
সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হল৷
advertisement
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর যাত্রাগাছি থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়েছিল। স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। যদিও তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ঘটনায় প্রথমে রাজু ঢালি ও তুফান থাপা নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের সঙ্গে যোগ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি রাজগঞ্জের বিডিও। পরে সজল সরকার নামে কোচবিহারের এক তৃণমূল নেতাও এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BDO Case Update: আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে BDO! এদিকে গ্রেফতারি পরোয়ানার আবেদন বিধাননগর পুলিশের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement