advertisement

BDO Prasanta Barman case: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানা! পুলিশের আবেদন মঞ্জুর করল আদালত

Last Updated:

BDO Prasanta Barman case: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার আরও বিপাকে প্রশান্ত বর্মণ৷ এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর করল বিধাননগর আদালত।

গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর
গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর
কলকাতা: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার আরও বিপাকে প্রশান্ত বর্মণ৷ এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর করল বিধাননগর আদালত।
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিল বিধাননগর পুলিশ। বিধাননগর আদালতে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। গত ২২ ডিসেম্বর সব তথ্য খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরামর্শ দিয়েছিলেন, বিডিও প্রশান্ত বর্মন দ্রুত বিধাননগর আদালতে আত্মসমর্পণ করুন৷ হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিও-কে৷
advertisement
advertisement
যদিও প্রশান্ত বর্মণ নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অন্য দিকে, তিনি বিধাননগর আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও কিছু জানাননি। সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়৷
advertisement
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর যাত্রাগাছি থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়েছিল। স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। যদিও তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ঘটনায় প্রথমে রাজু ঢালি ও তুফান থাপা নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের সঙ্গে যোগ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি রাজগঞ্জের বিডিও। পরে সজল সরকার নামে কোচবিহারের এক তৃণমূল নেতাও এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BDO Prasanta Barman case: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানা! পুলিশের আবেদন মঞ্জুর করল আদালত
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement