advertisement

Suicide: ভিডিও কলে স্ত্রীকে আত্মহত্যার হুমকি ব্যাঙ্ক কর্তার, গরফায় পুলিশ পৌঁছলেও হল না শেষ রক্ষা

Last Updated:

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবিবার গভীর রাত পর্যন্ত স্বামী- স্ত্রীর মধ্যে ভিডিও কলে কথা চলে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: ভিডিও কল চলাকালীনই স্ত্রীকে আত্মহত্যার হুমকি৷ সঙ্গে সঙ্গে পুলিশেও খবর দিয়েছিলেন স্ত্রী৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও শেষ রক্ষা হয়নি৷ দক্ষিণ কলকাতার গরফার ফ্ল্যাট থেকে এক উচ্চপদস্থ ব্যাঙ্ক কর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ ওই ব্যাঙ্ককর্তার স্ত্রী গুজরাতের আহমেদাবাদে থাকেন৷
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের কারণেই আত্মঘাতী হয়েছেন ৪৭ বছর বয়সি ওই ব্যাঙ্ক কর্তা৷ স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যাঙ্ক কর্তার স্ত্রী৷ যদিও সবদিকই খতিয়ে দেখছে পুলিশ৷ গরফার ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যাঙ্ক কর্তা শেক্সপিয়ার সরণীর একটি ব্যাঙ্কে প্রায় দশ বছর ধরে কর্মরত ছিলেন৷ ম্যানেজার পদে ছিলেন তিনি৷ তার আগে ওই ব্যাঙ্ক কর্তাও গুজরাতের আহমেদাবাদেই থাকতেন৷ এখনও সেখানে থাকেন তাঁর স্ত্রী এবং দুই মেয়ে৷ চাকরির জন্য গরফার পূর্বাচল রোডে থাকতেন ওই আধিকারিক৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবিবার গভীর রাত পর্যন্ত স্বামী- স্ত্রীর মধ্যে ভিডিও কলে কথা চলে৷ তখনই দু' জনের মধ্যে বচসা শুরু হয়৷ ভিডিও কল চলাকালীনই স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন ওই ব্যাঙ্ক কর্তা৷ এর পরেই তাঁর স্ত্রী পুলিশকে বিষয়টি জানান৷ খবর পেয়ে দ্রুত ওই ব্যাঙ্ক কর্তার ফ্ল্যাটে পৌঁছয় গরফা থানার পুলিশ৷ রাত দুটো নাগাদ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে ওই ব্যাঙ্ক কর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা৷ দ্রুত তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
ওই ব্যাঙ্ক কর্তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তাঁর প্রতিবেশী, আত্মীয় এবং সহকর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷ দাম্পত্য কলহ নাকি অন্য কোনও কারণে ওই ব্যাঙ্ক কর্তা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suicide: ভিডিও কলে স্ত্রীকে আত্মহত্যার হুমকি ব্যাঙ্ক কর্তার, গরফায় পুলিশ পৌঁছলেও হল না শেষ রক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement