পার্কস্ট্রিট থেকে গ্রেফতার 'সন্দেহভাজন বাংলাদেশি'... রানাঘাট থেকে আরও তিন! সক্রিয় পুলিশ
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানেই নতুন করে গ্রেফতারির সংখ্যা বাড়ায় পুলিশ।
অমিত সরকার, কলকাতা এবং রঞ্জিত সরকার, নদিয়া: কলিন স্ট্রিট থেকে গ্রেফতার ‘সন্দেহভাজন বাংলাদেশি’। মহম্মদ আবিদুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃতের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ভারতীয় আধার ও প্যান কার্ড। খতিয়ে দেখা হচ্ছে সব নথি।
সূত্রের খবর ধৃত থাকতেন খিদিরপুর এলাকায়। একই দিনে তিন বাংলাদেশি নাগরিক এবং ৩ ভারতীয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত দালালকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ।বুধবারের পর বৃহস্পতিবারও সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে লাগাতার অভিযান চলল।
আরও পড়ুন: বিরাট খবর! প্রথমবার এই চুক্তি করে ফেলল ভারতীয় রেল! উপকার পাবেন লাখ-লাখ মানুষ
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানেই নতুন করে গ্রেফতারির সংখ্যা বাড়ায় পুলিশ। কীভাবে তারা এই দেশে প্রবেশ করল তা জানতে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2024 1:05 PM IST








