advertisement

Firhad Hakim | Bhabanipur Bypoll: ভোট শেষ ভবানীপুরে, আপাতত টেনশন কমাতে সিনেমা আর পরিবার নিয়ে ব্যস্ত মন্ত্রী ফিরহাদ হাকিম

Last Updated:

ভবানীপুরের ভোট মিটতেই রাজনীতির খবর থেকে আপাতত দূরে থাকতে চান তিনি। ববির সহাস্য উত্তর, ‘‘এই ৬২ বছর বয়সে, আর টেনশন নিতে ভালো লাগছে না।’’

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
কলকাতা: রোদে পুড়ে, জলে ভিজে গত দেড় মাস ধরে প্রচার চালিয়েছেন। রাজনীতির মারপ্যাঁচ, ভোটের অঙ্ক সাজাতে সাজাতে পেরিয়ে গেছে এই ক'টা দিন। আগামী রবিবার থেকে বদলে যেতে চলেছে আবার জীবন। তাই আজ থেকে আগামী কয়েকদিন হাল্কা খাবার, গভীর ঘুম আর সঙ্গী থাকবে ‘মুন্না ভাই’ ও ‘হ্যালো ব্রাদার’। এদের দু'জনকে সঙ্গে নিয়েই আজ থেকে আগামী ২ দিন সময় কাটাবেন চেতলার ববি (Firhad Hakim)।
বন্দর কলকাতার একমাত্র আসন ৷ যে আসনের জয় নিয়ে এক জনও এমন কেউ নেই যার মধ্যে কোনও অনিশ্চয়তা নেই। বন্দর সামলেও, তিনি ব্যস্ত ছিলেন ভবানীপুর নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের অন্যতম সেনাপতি ছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু ভবানীপুরের ভোট মিটতেই রাজনীতির খবর থেকে আপাতত দূরে থাকতে চান তিনি। ববির সহাস্য উত্তর, ‘‘এই ৬২ বছর বয়সে, আর টেনশন নিতে ভালো লাগছে না। আমি টেনশন কাটাতে মুন্নাভাই এমবিবিএস দেখতে ভালোবাসি। এর মধ্যেও ১১ বার দেখে ফেলেছি। এবার আবার দেখব। সাথে আমার হ্যালো ব্রাদারের অর্ধেক দেখা বাকি আছে। আমি আগেও দেখেছি। কিন্তু যতবার দেখি, ততবার আমার ভালো লাগে।’’
advertisement
advertisement
বিরোধী শিবিরের সেনাপতিরা যখন টেনশনে কি হবে কি হবে করে সময় কাটাচ্ছেন বা বলা ভালো অনেকে বলছেন তার নাকি সময় কাটছে না সেই সময় ব্যতিক্রমী একমাত্র তিনিই। কেন হব না ব্যতিক্রমী? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। তার কথায়, ‘‘আমরা সারাবছর মানুষের পাশে থাকি। আমরা এলাকার প্রতি মানুষের কাছে থাকি। এলাকার প্রতি মানুষের কাছে পৌছই। তারাও আমাদের সুখে দুঃখে পান। আমরা ভোট পাখি নই। তাই আমাদের ভোট, ভোটে জেতা তা নিয়ে আমাদের কোনও সংশয় নেই।"
advertisement
নিজেই একাধিকবার বলেছেন, তাদের লড়াই মানুষের স্বার্থে। তাদের লড়াই এবার মার্জিন বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে। আর সেই লক্ষ্য তাদের পূরণ হয়েছে বলেই মত তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের। সিনেমা দেখা, ক্লাবে বসে আড্ডা দেওয়া, নাতনির সাথে খুনসুটি সবই চলছে-চলবে। এর পাশাপাশি অবশ্য তিনি নজর দিচ্ছেন বা খোঁজ নিচ্ছেন করোনা নিয়ে। তার ভোট হয়ে গেলেও, একাধিক জায়গা থেকে ফোন আসছে টিকা চাই। সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন আবার একই সাথে ব্যবস্থাও করে দিচ্ছেন। ফলে ভবানীপুরের ভোট মিটলে তারকা প্রার্থী বা সিনিয়র নেতা মন্ত্রীরা নানা ভাবে সময় কাটালেও হাসির উপাদান আর বিপদের সময় মানু্ষকে সাহায্য করা। এই দুইয়ে মিলিয়েই রয়েছেন চেতলার ববি, থুড়ি তৃণমূলের ফিরহাদ হাকিম। তবে নিয়ম করে খোঁজ রেখেছেন অগ্রণীর পুজোর অগ্রগতি কতটা হল।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim | Bhabanipur Bypoll: ভোট শেষ ভবানীপুরে, আপাতত টেনশন কমাতে সিনেমা আর পরিবার নিয়ে ব্যস্ত মন্ত্রী ফিরহাদ হাকিম
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement