Auto: কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা! উল্টে গেল অটো, ভয়ঙ্কর মৃত্যু কলেজ ছাত্রের! রক্তে ভাসল রাজপথ
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Auto: ওই কলেজ পড়ুয়ার নাম সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র।
কলকাতা: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতায়। কলকাতার সিঁথির মোড়ে অটো উল্টে মৃত হল এক কলেজ পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে একদম সিঁথির মোড়ের কাছেই। ওই কলেজ পড়ুয়ার নাম সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র।
এদিকে, নিউটাউনে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে ওই ব্যক্তিকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । নিউটাউন থানা এলাকার আনন্দ পল্লির ঘটনা।
আরও পড়ুন: রক্তে ভেসে যাচ্ছে ঘর, পাশাপাশি পড়ে বাবা-মা-যুবতী কন্যার দেহ! ছেলে তখন…ভয়ঙ্কর ঘটনা রাজধানীতে
advertisement
সম্প্রতি কলকাতার রেড রোডেও ঘটেছিল দুর্ঘটনা। এছাড়াও বাসন্তীতে বাইক এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। মৃত ব্যক্তির নাম প্রশান্ত রায় (৪৪)। গত রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বাসন্তীর তেঁতুলতলা মোড়ে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2024 3:57 PM IST









