advertisement

এটিকে-র দল গোছানোর কাজ কেমন চলছে ?

Last Updated:

পরিস্থিতির দিকে নজর রাখছেন এটিকে কর্তারা। তলায় তলায় দলও গোছাচ্ছেন।

#কলকাতা: পরিস্থিতির দিকে নজর রাখছেন এটিকে কর্তারা। তলায় তলায় দলও গোছাচ্ছেন। সমীঘ দ্যুতি, জাভি লারার মতো বিদেশিদের পাশাপাশি দেবজিৎ, প্রীতমদের ধরে রাখতে মরিয়া অ্যাটলেটিকো কলকাতা। তবে বাদ পড়ছেন গতবারের মার্কি পোস্তিগা। কোপ পড়ার সম্ভাবনা বর্ষীয়ান বোরহা ফার্নান্ডেজের ওপরেও।
এদিকে সন্তোষ ট্রফিতে নজর কাড়া পারফরম্যান্সের পর এই ফুটবলারকে ঘিরে টানাটানি হবে জানাই ছিল। মহমেডান তাই আগেভাগেই সই করিয়ে রেখেছিল গোলকিপার শঙ্কর রায়কে। বড় টোপ দিয়ে নাগেরবাজারের শঙ্করকে আবার সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলও। একেবারে বছর কয়েক আগের রহিম নবি বা তারও আগে হাবিবুর রহমানের ঘটনা। ইস্টবেঙ্গল-মহমেডানের টানাপোড়েনে শঙ্করের এই মরশুমটা না বাইরে বসে কাটাতে হয়।
advertisement
আই লিগ ? না কি আইএসএল ? সেটাই তো পরিস্কার নয়। সৃঞ্জয় বোস-দেবাশিস দত্তরা ব্যস্ত সেই সব নিয়েই। তবু দলটা তো করতে হবে। ছোট কর্তাদের আসরে নামিয়ে দিলেন দেবাশিসবাবুরা। অসমের হোলিচরণ নার্জারির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলল মোহনবাগান রিক্রুটাররা। আইএসএলের জন্য জেজে, বলবন্ত হাতছাড়া হলে প্ল্যান বি তৈরি রাখা আর কি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এটিকে-র দল গোছানোর কাজ কেমন চলছে ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement