advertisement

কালীপুজোর রাতে মাত্রাছাড়া দূষণ কলকাতায়, রাত বাড়তেই দূষণ বাড়ল

Last Updated:

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেও দূষণ। কালীপুজোর রাতে মাত্রাছাড়া দূষণ। রবিবার সন্ধেয় দূষণের মাত্রা ছিল কম।

#কলকাতা: কালীপুজো মানেই শব্দবাজি-আতসবাজির দাপট। যার জেরে দূষণ। কালীপুজোর রাতে মাত্রাছাড়া দূষণ। রাত বাড়তেই দূষণ বাড়ল কলকাতায়।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কলকাতার বিভিন্ন এলাকায় রাত ১২টা-সকাল ৮টার পর্যন্ত দূষণ মেপে রিপোর্ট বার করেছে। রিপোর্টেই দূষণ বাড়ার উল্লেখ। দূষণ বেড়েছে বিধাননগর, ভিক্টোরিয়া, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। রবিবার সন্ধেয় দূষণের মাত্রা ছিল কম। রাতে বাজি ফাটার পরিমাণ বাড়তেই দূষণ বাড়ে।
বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রাম থাকলে, এ দেশে তা স্বাভাবিক। সেখানে কলকাতায় বায়ুসূচক ছিল ‘সন্তোষজনক’। শহরের রবীন্দ্রভারতী, রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ সব জায়গায় বাতাসের মান ছিল সন্তোষজনক।
advertisement
advertisement
রবিবার রাত ১২ সোমবার সকাল ৬ সোমবার সকাল ১০
- ভিক্টোরিয়া ১১৫* ১৬৪ ১৬০
- ফোর্ট উইলিয়াম ১৫৫ ১৯৫ ১৯০
- বালিগঞ্জ ১৮৪ ১৪৯ ১২৫
- রবীন্দ্র সরোবর ১৬১ ১৭৮ ১৭৬
- যাদবপুর ১৪০ ১৩৯ ১২৭
- বিধাননগর ১৩৮ ১৫৪ ১৫৩
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৬৪ ১৮৫ ১৮২
data
advertisement
পর্ষদের হিসাব অনুযায়ী, রাত ন’টা পর্যন্ত তথ্য বলছিল, গত বছরের তুলনায় এ বার কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলির পরিস্থিতি অনেকটা ভালো। বাজির ধোঁওয়ার রেশ কাটতে আরও কয়েকদিন যে লাগবে, সন্দেহ নেই।
রাত বাড়তেই সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে তোয়াক্কা না করে চলে বাজির তাণ্ডব। এর ফলে যেমন ছড়িয়েছে শব্দদূষণ, তেমনই বাতাসের হালও ক্রমশ খারাপ হতে থেকে।
advertisement
শুরুতে যতটা ভাল ফল করছিলেন পুলিশ ও পর্ষদের আধিকারিকরা তাতে বেশ কিছুটা জল ঢেলে দেয় শেষবেলার বাজির দাপট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোর রাতে মাত্রাছাড়া দূষণ কলকাতায়, রাত বাড়তেই দূষণ বাড়ল
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement