advertisement

ইডির চার্জশিটে অর্পিতার বয়ান, মা-কে নিয়ে সত্যি বলতে চেয়েছিলেন, ভয়ে পারেননি

Last Updated:

অর্পিতা বলেছেন, নিরাপত্তার খাতিরে সত্যি বলতে পারেননি, তিনি ও তাঁর মা চেয়েছিলেন সত্যি বলতে৷

#কলকাতা: ইডির চার্জশিটে বিভিন্ন বিস্ফোরক দাবির পাশাপাশি স্পষ্টতই উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কী করেছেন পার্থ৷ ইডি দাবি করেছে, বেশিরভাগ সময়েই পার্থ হয় প্রশ্নের উত্তর দেননি, অথবা প্রশ্ন এড়িয়ে গিয়েছেন৷ তবে তার উল্টো ভূমিকায় দেখা গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে৷ তিনি জিজ্ঞাসাবাদের সামনে সবই বলে দিয়েছেন স্পষ্ট করে৷ অর্পিতা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে, সেগুলি সবই পার্থ চট্টোপাধ্যায়ের৷
গত সোমবার আদালতে ১৫২ পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেখানেই বলা হয়েছে, উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি নিয়ে বিস্ফোরক বয়ান দিয়েছেন অর্পিতা৷ তিনি বলেছেন, নিরাপত্তার খাতিরে সত্যি বলতে পারেননি, তিনি ও তাঁর মা চেয়েছিলেন সত্যি বলতে৷ তার পরেই অর্পিতা বলেন, দু’টি ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হয়েছে, তা আসলে পার্থ চট্টোপাধ্যায়ের, তাঁর নয়৷ তাই এ বিষয়ে তিনিই (পার্থ) বলতে পারবেন৷ ইডি জানিয়েছেন, গত ৪ অগাস্ট দেওয়া নিজের বয়ান বারবার স্বীকার করেছেন অর্পিতা৷
advertisement
advertisement
এ ছাড়াও চার্জশিটে উল্লেখ করা হয়েছে দু’টি কোম্পানির৷ ইচ্ছে এন্টারটেনমেন্ট ও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেজ, অর্পিতা ছিলেন ডিরেক্টর৷ এই দুই কোম্পানির অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা করা হত বলে বলা হয়েছে৷ এ ছাড়া এই দুই সংস্থার নামে স্থাবর সম্পত্তি কেনা হত বলেও চার্জশিটে ইডি দাবি করেছে৷ অর্পিতার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থ জমা করতেন পার্থ, দাবি তেমনই৷ অর্পিতা জেনেই ক্লাব টাউনে থাকা তাঁর ফ্ল্যাট টাকা জমা রাখার জন্য দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে৷
advertisement
ইডি চার্জশিটে এটাও স্পষ্ট করে দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না৷ তিনি একাধিক প্রশ্নের উত্তরে না জানার কথা বলছেন, কোনও উত্তর এড়িয়ে যাচ্ছেন৷ শুধু তাই নয়, অর্পিতাও নাকি সিজার লিস্টে সই করতে চাননি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইডির চার্জশিটে অর্পিতার বয়ান, মা-কে নিয়ে সত্যি বলতে চেয়েছিলেন, ভয়ে পারেননি
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement