advertisement

Aparna Sen at R G Kar: আর জি করে এসে প্রতিবাদে সামিল অপর্ণা! এতদিন নীরব কেন, পড়তে হল বিক্ষোভের মুখেও

Last Updated:

এ দিন বিকেলে শ্যামবাজার মোড় থেকে বিক্ষোভকারী পড়ুয়ারা মিছিল করে আর জি করে আসেন৷ ওই মিছিলে যোগ দেন পল্লব কীর্তনীয়া সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন৷

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন অপর্ণা সেন৷
আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন অপর্ণা সেন৷
কলকাতা: নন্দীগ্রাম পর্বে পথে নেমেছিলেন তিনি৷ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অবশ্য তাঁকে সেভাবে কোনও ইস্যুতেই পথে নামতে দেখা যায়নি বলে অভিযোগ তোলে বিরোধী দল এবং সমাজকর্মীদের একাংশ৷ আর জি কর কাণ্ডে অবশ্য প্রকাশ্যে সরব হলেন অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন৷
এ দিন সশরীরে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে উপস্থিত হয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানিয়ে এলেন তিনি৷ মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি করেছেন অপর্ণা সেন৷
advertisement
advertisement
যদিও এ দিন অপর্ণার আর জি করে যাওয়াকে কেন্দ্র করেও বিতর্কের সৃষ্টি হয়৷ এ দিন বিকেলে যখন অপর্ণা সেন আর জি কর হাসপাতালে ঢুকছেন, তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু সিপিএম কর্মী৷ অপর্ণাকে উদ্দেশ্য করে কটাক্ষও ছুড়ে দেন তাঁরা৷
অপর্ণা সেন কেন এতদিন বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হননি, সেই অভিযোগ তোলা হয়৷ আর জি করে মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের ঘটনাতেও সরব হতে তাঁর কেন এতটা সময় লেগে গেল, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারী সিপিএম কর্মীরা৷
advertisement
যদিও বিক্ষোভের মধ্যে দিয়েই আর জি কর হাসপাতালের ভিতরে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জাতীয় চলচ্চিত্র জয়ী পরিচালক৷
পরে অপর্ণা সেন বলেন, ‘ছাত্রদের দাবির সঙ্গে আমি একশো শতাংশ সহমত, সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত নেই কেন? দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি৷ পুলিশকেও জবাবদিহি করতে হবে৷ কেন চিকিৎসকের পরিবারকে ফোন করে জানানো হল সে আত্মহত্যা করেছে? কেন পুলিশ তড়িঘড়ি এই হাসপাতালেই ময়নাতদন্ত করালো? এই সব প্রশ্ন আমাদের সবার মনে উঠেছে, এর জবাব আমরা চাই৷ পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হোক৷’ পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ারদেরও হাসপাতালে প্রবেশ বন্ধ করার দাবি জানান অপর্ণা সেন৷
advertisement
এ দিন বিকেলে শ্যামবাজার মোড় থেকে বিক্ষোভকারী পড়ুয়ারা মিছিল করে আর জি করে আসেন৷ ওই মিছিলে যোগ দেন পল্লব কীর্তনীয়া সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন৷ যদিও শারীরিক সমস্যার জন্য মিছিলে হাঁটেননি৷ অপর্ণা৷ তিনি সরাসরি হাসপাতালে আসেন৷
সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনীয়া বলেন, ‘আমি নিজে একজন চিকিৎসক৷ ১২ বছর মেডিক্যাল কলেজে কাজ করেছি৷ ভাবিনি জীব্বদশায় এই দিন দেখতে হবে যে হাসপাতালের ভিতরে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aparna Sen at R G Kar: আর জি করে এসে প্রতিবাদে সামিল অপর্ণা! এতদিন নীরব কেন, পড়তে হল বিক্ষোভের মুখেও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement