advertisement

Anti-CAA Resolution: বিধানসভায় পাস হয়ে গেল CAA-বিরোধী প্রস্তাব

Last Updated:

এ দিন সিএএ বিরোধী প্রস্তাবে বিধানসভায় ভোটাভুটি চায় বিজেপি৷ কিন্তু বিজেপির দাবি মানেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ এর আগে সিএএ বিরোধী প্রস্তাব প্রথম পাশ হয় কেরল বিধানসভায়৷

#কলকাতা: কেরল, রাজস্থান ও পঞ্জাবের পর এ বার পশ্চিমবঙ্গ৷ রাজ্য বিধানসভায় সর্বসম্মত ভাবে পাস হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব৷ এই প্রস্তাব পাসে কোনও ভোটাভুটি হল না৷ সিএএ বিরোধী প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস৷
এ দিন সিএএ বিরোধী প্রস্তাবে বিধানসভায় ভোটাভুটি চায় বিজেপি৷ কিন্তু বিজেপির দাবি মানেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ এর আগে সিএএ বিরোধী প্রস্তাব প্রথম পাশ হয় কেরল বিধানসভায়৷ তারপর রাজস্থান ও পঞ্জাবেও বিধানসভায় পাস হয়৷ তামিলনাড়ুতেও সিএএ বিরোধী প্রস্তাবের দাবি তুলেছে ডিএএমকে৷ বিধানসভার এর আগে বিশেষ অধিবেশনেই সিএএ-বিরোধী প্রস্তাব জমা দিয়েছিল বিরোধী বাম ও কংগ্রেস। কিন্তু সেই প্রস্তাবের বয়ান খারিজ করে সরকার পক্ষ আলাদা করে খসড়া প্রস্তাব তৈরি করে।
advertisement
এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বাম-কংগ্রেস৷ কিন্তু সিএএ মানতে পারছি না৷ যারা বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের সমর্থন করি না৷ সিএএ সভ্যতার লজ্জা৷ গায়ের জোরে আইন করা যায় না৷ অভিনন্দন যাত্রা আসলে বিসর্জন যাত্রা৷ এনপিআর সম্পূর্ণ অসাংবিধানিক৷ সিএএ-এনআরসি মৃত্যুফাঁদ৷' এরপরেই বাম-কংগ্রেসকে মমতার বার্তা, 'আমার সঙ্গে লড়াইয়ের সময় পাবেন৷ সিএএ-র বিরুদ্ধে আসুন সবাই এক হয়ে লড়ি৷' সরকারি তরফে প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anti-CAA Resolution: বিধানসভায় পাস হয়ে গেল CAA-বিরোধী প্রস্তাব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement