advertisement

Amit Shah in Kolkata: রবীন্দ্রজয়ন্তীতেই রাজ্যে আসছেন শাহ, জানানো হল সফরসূচি... খতিয়ে দেখা হচ্ছে ব্যবস্থাপনা

Last Updated:

Amit Shah in Kolkata: পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের দিনই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কলকাতা: আগামী ৯ মে ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবীন্দ্রজয়ন্তী ভারতের সাংস্কৃতিক ক্যালেন্ডারের এক গুরুত্বপূর্ণ দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৯ মে বিকেল ৫ টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রখ্যাত সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ‘খোলা হাওয়া’ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অবশেষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে জানানো হল অমিত শাহের সফরসূচি। পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের দিনই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রায় এক ঘণ্টার সফর সূচি রয়েছে। বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য?  কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ব্যবস্থাপনা হবে ঠাকুরবাড়িতে? সব খতিয়ে দেখা হচ্ছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার সময় ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে পারে বলেও  আশঙ্কাও করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
advertisement
advertisement
আরও পড়ুন- সর্বনাশ! বার্গারের ভিতরে ওটা আবার কী, এক কামড় দিতেই যা কাণ্ডটা হল
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠান কাটছাঁট করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা অবশ্য সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্য সরকারের তরফেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকবেন মুখ্যমন্ত্রী।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডিও।প্রাক্তন সাংসদ (রাজ্যসভা) স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সংবেদনশীলতা ও ব্যক্তিত্বকে রূপ দিয়েছেন। বাংলার সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে তাঁর অবদান অপরিসীম। শ্রী অমিত শাহ এবং শ্রী জি কিষান রেড্ডি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জমকালো উদযাপনে যোগদানের জন্য খোলা হাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। অমিত শাহ আধুনিক ভারতীয় চিন্তাধারার উপর কবিগুরুর প্রভাব নিয়ে বক্তৃতা দেবেন। অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি মন্ত্রক ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে।
advertisement
অনুষ্ঠানটিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কোহিনূর সেন বরাট এবং তাঁর দলের পরিবেশনা দেখা যাবে। সোমলতা আচার্য এবং উজান মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এবং তাঁর দল। কবিগুরুর আবৃত্তি পরিবেশন করবেন চন্দ্রিমা রায়। এছাড়াও থাকবে বাংলার সেরা তরুণ প্রতিভাদের নিয়ে গঠিত গায়কদল।
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: রবীন্দ্রজয়ন্তীতেই রাজ্যে আসছেন শাহ, জানানো হল সফরসূচি... খতিয়ে দেখা হচ্ছে ব্যবস্থাপনা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement