advertisement

Amit Shah in Kolkata: সোম রাতে কলকাতায়, মঙ্গলে বিরাট পরিকল্পনা অমিত শাহের! চমকে দেওয়া সূচি

Last Updated:

Amit Shah in Kolkata: ২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জেতে বিজেপি।

কলকাতায় অমিত শাহ
কলকাতায় অমিত শাহ
কলকাতা: আজ, সোমবার রাত ১১:৪৫ মিনিটের বিশেষ বিমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন নিউটাউনের একটি হোটেলে। আগামীকাল মঙ্গলবার সকালে ১০.৩০ নাগাদ মহাত্মা গান্ধি রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ।
মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
advertisement
advertisement
২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জেতে বিজেপি। বিজেপি সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলির জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে।
ইতিমধ্যে ৪টে করে আসন পিছু একজন স্পেশ্যাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে। সেই লোকসভা কেন্দ্রগুলো ধরে ধরেই এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: সোম রাতে কলকাতায়, মঙ্গলে বিরাট পরিকল্পনা অমিত শাহের! চমকে দেওয়া সূচি
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement