advertisement

NRS হাসপাতালে ২ সদ্যোজাতের মৃত্যুর জের, জীবাণুমুক্ত করতে বন্ধ হল SNCU

Last Updated:

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোন আতঙ্কের কারণ নেই । শিশুদের সুচিকিৎসার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

ABHIJIT CHANDA
#কলকাতা: শিয়ালদহ এনআরএস হাসপাতালে পরপর দুই সদ্যজাতর মৃত্যুর পর নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছিল।  নিম্ন মানের সুতো ব্যবহার করার জন্য সুতো ছিঁড়ে যায়। ফলে বারবার অস্ত্রোপচার করতে হয়, এই অস্ত্রোপচারের ধকল সামলাতে না পেরে দুই শিশুর মৃত্যু হয় ৷ গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বাসিন্দা মুর্তাজা হোসেন অলিভিয়া পারভীনের ১০ দিনের পুত্রসন্তানের মৃত্যু হয় ৷ অভিযোগ ওঠে, মলদ্বারের অস্ত্রোপচার করতে গিয়ে নিম্নমানের সুতো ব্যবহার করা হয়েছিল ৷ যার জেরে তিন-তিনবার অস্ত্রপচার করতে হয়।এরপর শনিবার সন্ধ্যায় মালদহ গাজলের বাসিন্দা নির্মল মুদি ও শিল্পী মুদির ১৮ দিনের কন্যা সন্তানের মৃত্যু হয়। এক্ষেত্রেও অভিযোগ উঠেছিল নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রপচার করার।
advertisement
রবিবার দুপুরে এনআরএস হাসপাতালে শিশু শল্য বিভাগের সাত তলায় নবজাতক চিকিৎসা বিভাগ বা স্পেশ্যাল নিউ বর্ন কেয়ার ইউনিট জীবাণুমুক্ত করার জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র নিম্নমানের সুতো ব্যবহার করার জন্যই শিশুমৃত্যু এবং বেশ কয়েকজন শিশু অসুস্থ হওয়ার ঘটনার তত্ত্ব পুরোপুরি মেনে নিতে পারছে না। শিশু চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসএনসিইউ-তে সংক্রমণের জেরে এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখছে। তার জন্যই জীবাণুমুক্ত করার জন্য এসএনসিইউ আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ জন সদ্যোজাতকে এসএনসিইউ-এর পাশে অপারেশন থিয়েটারের মধ্যে ভিতরে step-down বেডে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, শিশুদের সবরকম সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। এতে কারও কোনও সমস্যা হবে না, চিকিৎসায় কোনওরকম গাফিলতি হবে না। জীবাণুমুক্ত করার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপাতত দু’দিন এসএনসিইউ বন্ধ রাখা হবে।
advertisement
advertisement
যদিও ভয় কাটছে না অসুস্থ সদ্যোজাতদের পরিবারের। ১৯ দিন বয়সী এক শিশুর মা তপতী মন্ডলের বক্তব্য, গত কয়েকদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছি ৷ মাইকে আমার নাম শুনলেই বুক কেঁপে ওঠে। আর কোনও মায়ের যেন বুক খালি না হয়, সেই প্রার্থনাই সবসময় করছি। বাকি সদ্যোজতদের পরিবারও একই ভয়ের মধ্যে আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোন আতঙ্কের কারণ নেই । শিশুদের সুচিকিৎসার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এছাড়াও দু’টি অপারেশন টেবিলে ভাল করে পরীক্ষা করে দেখা হচ্ছে এবং নতুন করে জীবাণুমুক্ত করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS হাসপাতালে ২ সদ্যোজাতের মৃত্যুর জের, জীবাণুমুক্ত করতে বন্ধ হল SNCU
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement