advertisement

সিবিআই-এর পর ইডির তলব! দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে মলয়কে

Last Updated:

বুধবার টানা সাড়ে আট ঘণ্টা ধরে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ মলয়ের বাসভবনে গিয়ে বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই৷

#কলকাতা: সিবিআইয়ের টানা জিজ্ঞাসাবাদের পরেই তলব করল ইডি৷ এ বার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে মলয় ঘটককে৷ ফলে সিবিআই-এর পরেই এ বার ইডির জিজ্ঞাসার মুখে পড়তে চলেছে তিনি৷
বুধবার টানা সাড়ে আট ঘণ্টা ধরে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ মলয়ের বাসভবনে গিয়ে বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই৷ এ ছাড়া আসানসোল ও কলকাতায় মলয়ের আরও পাঁচটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷ বিকেলে সেই জিজ্ঞাসাবাদ সেরে বেরিয়ে আসেন মলয়৷ তিনি সংবাদমাধ্যমের সামনে অবশ্য কিছু বলতে চাননি, তিনি বলেন, এটি বিচারাধীন বিষয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না৷
advertisement
advertisement
সকাল থেকে মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশেই মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এরপরই সেখানে হানা দেয় সিবিআই। সেখানেই মন্ত্রীকে টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেছিলেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷ এমনকী, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআই-এর পর ইডির তলব! দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে মলয়কে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement