advertisement

ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে

Last Updated:

ভাগাড়ের মাংস কারবারের জের ৷ মুরগির মাংস নিয়ে অতঙ্কিত সাধারণ মানুষ ৷ তাই তো মাংস ছেড়ে এখন মাছের দিকে ঝুঁকছে আম বাঙালি ৷ স্বাভাবিকভাবেই মাংস ব্যবসায় টান পড়েছে ৷

#কলকাতা: ভাগাড়ের মাংস কারবার ও মরা মুরগি বিক্রির জের ৷ মুরগির মাংস নিয়ে অতঙ্কিত সাধারণ মানুষ ৷ তাই তো মাংস ছেড়ে এখন মাছের দিকে ঝুঁকছে আম বাঙালি ৷ স্বাভাবিকভাবেই মাংস ব্যবসায় টান পড়েছে ৷
নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন , গত ১মাসে প্রায় ৫০শতাংশ কমে গেছে মাংস বিক্রির হার ৷ ভাগাড়ের মাংসের কথা সামনে আসতে পুরসভার পক্ষ থেকে নানাবিধ নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ নজরদারির জন্য  বিশেষ কমিটি তৈরির কথাও ঘোষণাও করা হয়েছে ৷ বরফে সংরক্ষিত মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা ৷ আজই এই মর্মে বাজারগুলিকে নোটিস দেওয়া হবে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত ভাগাড়কাণ্ডে ধৃত বিশ্বনাথ ঘোড়ুইকে জেরা করে উঠে এসেছে চঞ্চল্যকর তথ্য ৷ জানা গেছে সেই মাংসের প্রায় ৪০শতাংশ পাচার হত নিউমার্কেট এলাকায় ৷ তারপরই পুরসভার এই তৎপড়তা ৷
তবে বিক্রেতাদের দাবি, তাজা মাংস বিক্রি করা হয় নিউমার্কেটে ৷ মরা মাংস তো দূরের কথা, ফ্রিজারের মাংসও বিক্রি করেন না তারা , জানাচ্ছেন নিউমার্কেট চত্বরের মাংস বিক্রেতারা ৷ নোটিস ধরিয়ে , তাদের বিরুদ্ধে পুরসভা অপপ্রচার করছে, অভিযোগ নিউমার্কেটের মাংস বিক্রেতাদের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement