advertisement

Adhir Ranjan Chowdhury: কোনওরকম কড়া পদক্ষেপ নয়, FIR মামলায় অধীরকে রক্ষাকবচ আদালতের

Last Updated:

Adhir Ranjan Chowdhury: হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীরের বিরুদ্ধে FIR এর উপর এবার রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।

অধীর রঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরী
কলকাতা: হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীরের বিরুদ্ধে FIR এর উপর এবার রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। কংগ্রেস রাজ্য সভাপতির বিরুদ্ধে মালদহের হরিশ্চন্দ্রপুর থানাতে দায়ের হয় FIR। তারই ভিত্তিতে আজ রায় দেয় আদালত। রায়ে বলা হয়েছে তাঁর বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না।
মালদহের হরিশ্চন্দ্রপুর থানার FIR এর ফাইনাল রিপোর্ট ও হাইকোর্টের অনুমতি ছাড়া দিতে পারবে না পুলিশ। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না। পাশাপাশি রায়ে বলা হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা তথা সাংসদের সঙ্গে কথা বলতে হলে ৪৮ ঘণ্টা আগে তাঁকে জানিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে পুলিশ।
advertisement
advertisement
এছাড়া এই মামলায় আগের দেওয়া ৪১- এ ধারার নোটিস স্থগিতেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাহুল গান্ধির রাজ্য সফরের সময় রাহুল গান্ধির কনভয়ের একটি গাড়ির কাচ ভেঙে যায়। সেই সফরে ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পুলিশের অভিযোগ, সেখানে তিনি উত্তেজক বক্তব্য রাখেন আর তাতেই কংগ্রেস সমর্থকরা উত্তেজিত হয়ে পরেন। কিন্তু অধীরের আইনজীবীর দাবি, ওই কাচ ভাঙার ঘটনা এ রাজ্যের বাইরেই হয়। কিন্তু পুলিশ মিথ্যে অভিযোগ দায়ের করে প্রবীণ নেতাকে হেনস্থা করতে চাইছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এপ্রিল প্রথম সপ্তাহে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Adhir Ranjan Chowdhury: কোনওরকম কড়া পদক্ষেপ নয়, FIR মামলায় অধীরকে রক্ষাকবচ আদালতের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement