advertisement

Kolkata Marathon Accident: কলকাতা পুলিশের ম্যারাথনে বড় দুর্ঘটনা! তোড়ন ভেঙে মাথায় আঘাত অতিরিক্ত পুলিশ কমিশনারের

Last Updated:

Kolkata Marathon Accident: তোড়ন ভেঙে পড়ে জখম অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। মাথা ও কোমরে আঘাত লেগেছে। মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

কলকাতায় ম্যারাথনে বড় দুর্ঘটনা! তোড়ন ভেঙে মাথায় আঘাত অতিরিক্ত পুলিশ কমিশনারের
কলকাতায় ম্যারাথনে বড় দুর্ঘটনা! তোড়ন ভেঙে মাথায় আঘাত অতিরিক্ত পুলিশ কমিশনারের
কলকাতা: রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বড় দুর্ঘটনা। তোড়ন ভেঙে জখম হলেন এক পুলিশ আধিকারিক। দুর্ঘটনায় আহত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা।
তোড়ন ভেঙে পড়ে তাঁর মাথা ও কোমরে আঘাত লেগেছে অতিরিক্ত পুলিশ কমিশনারের। ইতিমধ্যেই তাঁকে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
advertisement
রেড রোডের উপর দৌড় চলাকালীন হঠাৎ দমকা হাওয়ায় তোড়ন ভেঙে পড়ে। আর সেখানেই দাঁড়িয়ে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার। মাথায়, ঘাড়ে ও কোমরে চোট পান সেই তোড়নের আঘাতে।
advertisement
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। এখন ভাল আছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার। এই হাফ ম্যারাথনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Marathon Accident: কলকাতা পুলিশের ম্যারাথনে বড় দুর্ঘটনা! তোড়ন ভেঙে মাথায় আঘাত অতিরিক্ত পুলিশ কমিশনারের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement