advertisement

Abhishek Banerjee: কলকাতায় চাই সবুজ-ঝড়, দুদিনেই 'গুরুদায়িত্ব' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরভোটে দুটি বড় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় ১৫ ডিসেম্বর সভা করবেন তিনি, আর ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের পরিকল্পনা
অভিষেকের পরিকল্পনা
#কলকাতা: কলকাতা পুরভোটের (KMC Elections 2021) রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই ১৪৪ জন প্রার্থীকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং পুরসভার প্রাক্তন মেয়র, তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো নেতাদের উপস্থিতিতে দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে অভিষেক নির্দেশ দেন, কোন ঝামেলা-গণ্ডগোল করা যাবে না। গা জোয়ারি করলেই কড়া ব্যবস্থা নেবে দল। এমনকী প্রয়োজনে দল থেকে বহিষ্কারেরও কথা জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এবার কলকাতা পুরভোটের প্রচারেও নামছেন অভিষেক।
তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরভোটে দুটি বড় সভা করতে চলেছেন অভিষেক। উত্তর কলকাতায় ১৫ ডিসেম্বর সভা করবেন তিনি, আর ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই দুই সভা থেকেই কলকাতা পুরভোটের প্রচার সাঙ্গ করবেন তিনি।
advertisement
advertisement
এবার কলকাতা পুরভোটে একাধিক ওয়ার্ডে নতুন মুখ নিয়ে এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর প্রচার, প্রার্থীদের জনসংযোগ নিয়েও একাধিক কৌশল গ্রহণ করেছে জোড়াফুল শিবির। সেই কারণে তাঁরা মানুষের কাছে কীভাবে পৌছবেন, কোন কোন ইস্যু মানুষের কাছে তুলে ধরবেন, ইতিমধ্যেই তার দিগনির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
অন্যদিকে, কোভিড বিধি মেনে পুরভোটের প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট প্রচারসভা থেকে শুরু করে দুয়ারে দুয়ারে প্রচার করে যত বেশি সম্ভব মানুষের কাছে যাতে পৌঁছনো যায়, সে দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে তৃণমূল প্রার্থীদের। এ ছাড়াও কী ভাবে তাঁরা প্রচার করবেন, প্রচারের সময় কোন কোন বিষয়ের উপর নজর দেবেন, কী ভাবে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন, সমস্ত রণকৌশলই ঠিক করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: কলকাতায় চাই সবুজ-ঝড়, দুদিনেই 'গুরুদায়িত্ব' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement