advertisement

Abhishek Banerjee: চ্যাট ‘ফাঁস’! ভোটারদের নাম বাদ নিয়ে মারাত্মক অভিযোগ অভিষেকের, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার দাবি

Last Updated:

নির্বাচন কমিশনের ‘ভিতরের চ্যাট ফাঁস’ করে বড় অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক তাঁর পোস্টে লিখেছেন, ‘অতিরিক্তভাবে, রোল পর্যবেক্ষকদের জেলা-ভিত্তিক মনোনীত করা হয়েছে, তবুও দেখা যাচ্ছে যে এই পর্যবেক্ষকদের সাথে যুক্ত লগইন শংসাপত্রগুলি কলকাতার একটি কেন্দ্রীয় অবস্থান থেকে অ্যাক্সেস করা হচ্ছে’।

হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ অভিষেকের৷
হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ অভিষেকের৷
কলকাতা: হোয়াটস অ্যাপ চ্যাট সামনে এনে এবার রোল অবজার্ভারের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই চ্যাট ‘ফাঁস’ করে রোল অবজার্ভার সি মুরুগানের ভূমিকা নিয়ে সরব হলেন তিনি। পাশাপাশি দিলেন, আইনি লড়াইয়ের সম্ভাবনার ইঙ্গিত৷ কিছুদিন আগেই তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ‘কাজ’ -এর নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ জানিয়েছিল, ‘‘মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওই৷ মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ‍্যাসিস্ট করবেন চিহ্নিত স্ট‍্যাচুয়েটরি অথরিটিকে৷” অভিষেকের অভিযোগ, শীর্ষ আদালতের এই রায় মানা হচ্ছে না৷ প্রমাণ স্বরূপ নির্বাচন কমিশনের অন্দরের হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছেন তিনি৷ যদিও সেই চ্যাটের সত্যতা যাচাই করেনি News18 Bangla.
তৃণমূলের অভিযোগ, SIR-এর ডকুমেন্ট নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছেন রোল অবজার্ভার সি মুরুগান৷ বারবার তৃণমূল অভিযোগ তুলেছে, বিভিন্ন সময়ে একাধিক নির্দেশ দিচ্ছেন রোল অবজার্ভাররা৷ স্পেশ্যাল অবজার্ভারদের ভূমিকা নিয়ে একাধিকবার সরবও হয়েছে তৃণমূল৷ বারবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টেও এ বিষয়ে অভিযোগ তুলেছিলেন তিনি৷
advertisement
advertisement
বুধবার সোশ্যাল মিডিয়া ‘X’-এ একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে অভিষেক লেখেন, ‘‘@ECISVEEP কী মনে করেন যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশাবলি প্রকাশ্যে লঙ্ঘন করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং যোগাযোগের সরকারী চ্যানেলগুলির আনুগত্যের উপর জোর দিয়েছে। তবুও আমরা আনুষ্ঠানিক, ট্রেসযোগ্য এবং জবাবদিহিমূলক ব্যবস্থার পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশনা প্রচারিত হতে দেখছি।
advertisement
advertisement
আরও উদ্বেগজনক হল বিশেষ রোল পর্যবেক্ষক, সি. মুরুগান, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাইক্রো পর্যবেক্ষকদের সরাসরি জন্ম সনদের গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্দেশনা জারি করে, যাতে মুছে ফেলার সংখ্যা বৃদ্ধি পায়। আমি কি নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা মনে করিয়ে দিতে পারি যে মাইক্রো পর্যবেক্ষকদের ভূমিকা কঠোরভাবে সহায়ক হতে হবে? তাহলে, কেন আইনগত পদ্ধতি উপেক্ষা করা হচ্ছে এবং কার নির্দেশে?’
advertisement
অভিষেক তাঁর পোস্টে লেখেন, ‘অতিরিক্তভাবে, রোল পর্যবেক্ষকদের জেলা-ভিত্তিক মনোনীত করা হয়েছে, তবুও দেখা যাচ্ছে যে এই পর্যবেক্ষকদের সাথে যুক্ত লগইন শংসাপত্রগুলি কলকাতার একটি কেন্দ্রীয় অবস্থান থেকে অ্যাক্সেস করা হচ্ছে। লগইন ডেটার অপব্যবহার করা হচ্ছে প্রশ্ন তৈরি করতে এবং বিশেষভাবে দিল্লিতে ইসিআই-এর রাজনৈতিক প্রভুদের নির্দেশে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে। যদি এই বিষয়টি স্বাধীনভাবে পরীক্ষা করা হয়, তাহলে এটি প্রতিষ্ঠিত হবে যে লগইন ডিভাইসের টাওয়ারের অবস্থান এবং আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল পর্যবেক্ষকের প্রকৃত অবস্থান থেকে আলাদা।
advertisement
নির্বাচন কমিশন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয়, পাবলিক ট্রাস্ট থেকে তার বৈধতা পেয়েছে। আমরা সর্বোচ্চ আদালতের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অধিকন্তু, দিল্লির জমিদারদের সাথে যুক্ত বা তাদের নির্দেশে কাজ করা যে কোনও ব্যক্তি কঠোর এবং আপসহীন আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন। নিজেদের প্রস্তুত রাখুন!’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: চ্যাট ‘ফাঁস’! ভোটারদের নাম বাদ নিয়ে মারাত্মক অভিযোগ অভিষেকের, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার দাবি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement