advertisement

Abhishek Banerjee: তাঁর বিরুদ্ধে মন্তব্যে লাগাম টানার আর্জি, বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

Last Updated:

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্যও আবেদন করেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন মামলা অভিষেকের৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন মামলা অভিষেকের৷
কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে নতুন মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করা থেকে বিরত থাকেন, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক৷
একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্যও আবেদন করেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷
advertisement
গত ৮ জানুয়ারি সংবাদমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বেশ কিছু মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই বক্তব্যের বিরুদ্ধে গতকাল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক৷ দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে তৃণমূল সাংসদের পক্ষ থেকে৷
advertisement
সুপ্রিম কোর্টে করা আর্জিতে অভিষেক দাবি করেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরেও তাঁর সম্পর্কে এমন কিছু মন্তব্য করছেন যা সরাসরি তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলির সঙ্গে সম্পর্কিত৷ ফলে, এই ধরনের মন্তব্যে সিবিআই এবং ইডি-র তদন্তও প্রভাবিত হতে পারে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে যাতে সিবিআই, ইডি প্রভাবিত না হয়, সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে সেই আর্জিও জানিয়েছেন অভিষেক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: তাঁর বিরুদ্ধে মন্তব্যে লাগাম টানার আর্জি, বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement