advertisement

Abhishek Banerjee: 'কারও ছেলেকে আক্রমণ করেছি বলেই ইডি-র জুজু', জেরা শেষে বিস্ফোরক অভিষেক

Last Updated:

এ দিন কয়লা মামলায় ফের অভিষেককে কলকাতার সিজিও কমপ্লেক্সে বেশ কয়েক ঘণ্টা জেরা করে ইডি৷

অভিষেকের নিশানায় অমিত শাহ৷
অভিষেকের নিশানায় অমিত শাহ৷
#কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে তিনি আক্রমণ করেছেন বলেই আজ ফের তাঁকে ইডি অফিসে ডেকে হেনস্থা করা হল৷ কয়লা কাণ্ডে বেশ কয়েক ঘণ্টা ইডি জেরার মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'কেউ যদি ভাবে কারও ছেলেকে আক্রমণ করেছি বলে আমাকে ইডি-র জুজু দেখিয়ে ভয় দেখাবে, তাহলে ভুল করছে৷'
প্রসঙ্গত কয়েকদিন আগে এশিয়া কাপে ভারত- পাকিস্তান ম্যাচ শেষে বিসিসিআই সচিব জয় শাহ ভারতের জাতীয় পতাকা ধরতে চাননি বলে দাবি করে একটি ভিডিও সহ ট্যুইট করেন অভিষেক৷ সেই প্রসঙ্গ তুলেই এ দিন পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷
advertisement
advertisement
এ দিন কয়লা মামলায় ফের অভিষেককে কলকাতার সিজিও কমপ্লেক্সে বেশ কয়েক ঘণ্টা জেরা করে ইডি৷ বিকেলে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক নাম না করেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন৷ তিনি বলেন, 'যদি ভাবে আমি ইডি- সিবিআই-এর ভয়ে ছ' মাস ঘরে ঢুকে বসে থাকব,  ভুল করছে৷ মাথানত করার ছেলে নই৷ মাথানত করতে হলে সাধারণ মানুষের সামনে করব৷ দিল্লির জল্লাদদের সামনে করব না৷'
advertisement
নাম না করেই অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বলেন, 'নিজের ছেলেকে জাতীয়তাবোধ, দেশপ্রেম আগে শেখান তার পর দেশের মানুষকে শেখাতে আসবেন৷ ছেলে ভাবছে জাতীয় পতাকায় হাত না দিয়ে বিসিসিআই সেক্রেটারি থাকব, আর বাবা ভাবছে বিরোধী শূন্য করে আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকব৷ নির্বাচনে, মানুষের আদালতে আমার সঙ্গে লড়ুন না৷ '
অভিষেক এ দিনও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'আমি দু' বছর আগেই বলেছি, আজও বলছি৷ যদি এই কেলেঙ্কারিতে আমার বিরুদ্ধে এক টাকা নেওয়ারও অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ইডি-সিবিআই লাগবে না, আমি নিজেই মৃত্যুবরণ করব৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'কারও ছেলেকে আক্রমণ করেছি বলেই ইডি-র জুজু', জেরা শেষে বিস্ফোরক অভিষেক
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement