advertisement

ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা রাজ্যপালের কাছে, রাজভবনে অভিরূপ সরকার-রাজ্যপাল বৈঠক

Last Updated:

CV Ananda Bose- Abhirup Sarkar Meeting: এদিন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার একটি প্রাথমিক রিপোর্টও তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে। প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় রাজভবনে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে গুরত্বপূর্ণ রিপোর্ট জমা রাজ্যপালের কাছে, রাজভবনে অভিরূপ সরকার- রাজ্যপাল গুরুত্বপূর্ণ বৈঠক
ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে গুরত্বপূর্ণ রিপোর্ট জমা রাজ্যপালের কাছে, রাজভবনে অভিরূপ সরকার- রাজ্যপাল গুরুত্বপূর্ণ বৈঠক
কলকাতা: রাজ্যের পঞ্চায়েতগুলির শুধু খরচ নয়, কাজের গুণগত মান সঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা, তার বেশি করে নজরদারির প্রয়োজন বলে মনে করে রাজভবন। সোমবারই রাজ্যের পঞ্চদ্বশ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাতে অর্ন্তবর্তী রিপোর্ট জমা দেন। কমিশনের চেয়ারমানের সঙ্গে রাজ্যপাল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার পরই রাজভবন নজরদারি প্রসঙ্গে নিজের মনোভাব জানিয়েছেন।
রাজ্যপালের কাছেও কমিশনের চেয়ারম্যান ব্যাখ্যা করেছেন, সবসময় আর্থিক খরচই উন্নয়নের যথাযথ মাপকাঠি হয় না। দেখতে হবে তা কতটা সঠিকভাবে খরচ হবে। গুণগত মান কি। এসব নিয়েই রাজ্য স্তরের অডিটের প্রয়োজন। একটি রাস্তা তৈরির সময় এক ইঞ্চি পিচ পরতে পারে। আবার তিন ইঞ্চি পিচ পকতে পারে। দুটি ক্ষেত্রে গুণগত মান এক হবে না। অডিটের বিষয়বস্তু আর্থিক মাপকাঠির সঙ্গে গুণগত মাপকাঠিও।
advertisement
advertisement
রাজভবনের তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশেনর সুপারিশ মতো বরাদ্দ অর্থ পঞ্চেয়তের হাতে তুলে দিলেই হবে না, তিন মাস অন্তর তা কতটা খরচ হল তাও নজরদারি করতে হবে। গুণগত মান বাড়াতে হবে সোশ্যাল অডিটের। এক্ষেত্রে  স্বাধীন কোনও সংস্থাকে এই অডিটের দায়িত্ব দেওয়া উচিত। পঞ্চায়েতের সুশাসনের মূল্যায়নের ক্ষেত্রে রাষ্ট্রসংঘ যে মাপকাঠি ভারত সরকার মেনে নিয়েছে, তা গ্রহণ করা যেতে পারে। কাজের নিরিখে পঞ্চায়েতগুলির রিপোর্ট কার্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে। কাজের গুণগত মান ও কর্মদক্ষতার নিরিখে বিচার করে সাধারণ মানুষ এই রিপোর্ট কার্ড দেবে। এর ভিত্তিতে পঞ্চায়েতগুলির জন্য ইনসেনটিভ স্কিম দেওয়া যেতে পারে।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই রিপোর্ট নিয়ে এদিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিস্তারিত আলোচনাও করেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে। তারপরেই তাঁর এই মনোভাব অভিরূপ সরকারকে জানান রাজ্যপাল  বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা রাজ্যপালের কাছে, রাজভবনে অভিরূপ সরকার-রাজ্যপাল বৈঠক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement