advertisement

Old House Effected for Metro Work: অভিশপ্ত এলাকা! কলকাতার এই রাস্তায় পথচারীদেরও হেলমেট পরার নির্দেশ

Last Updated:

Old House Effected for Metro Work: সেই নিয়ে একটি সতর্কতাও জারি করা হয়েছে। দেওয়ালে লেখাও হয়েছে সতর্কতার কথা।

সেই নির্দেশ লেখা দেওয়ালে।
সেই নির্দেশ লেখা দেওয়ালে।
#কলকাতা: দুর্গাপিটুরি লেনের প্রাচীন বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ায় অতিসতর্ক প্রশাসন। তাই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপিটুরি লেনের রাস্তায় যেতে হলে পথচারীদেরও পরতে হবে হেলমেট, যাতে বাড়ির কোনও অংশ ভেঙে পড়লে কেউ ক্ষতিগ্রস্থ না হয়। সেই কারণে পথচারীদেরও রক্ষাকবচ নিয়ে চলার প্রস্তাব প্রশাসনের। সেই নিয়ে একটি সতর্কতাও জারি করা হয়েছে। দেওয়ালে লেখাও হয়েছে সতর্কতার কথা।
গত সপ্তাহেই হঠাৎ বিকেল থেকে সমস্যা শুরু হয়। বাড়ি কেঁপে ওঠে বলে দাবি করেন এলাকার বাসিন্দারা। তার পর রাতে ক্রমে একাধিক বাড়িতে ফাটল শুরু হয়। সেই নিয়ে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে এলাকায় হাজির হন স্থানীয় কাউন্সিলর, বিধায়ক। রাতে দীর্ঘক্ষণ ধরে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।
advertisement
advertisement
এর পর রাতেই মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের নিয়ে যাওয়া হয় নিরাপদ হোটেলে। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তোলেন কেউ কেউ। অনেকেই বলেন, দীর্ঘ দিন ধরে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেও মেট্রোরেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তার পরে ক্রমে ফাটলও বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই আজ চরম বিপদের মুখে পড়েছেন সাধারণ মানুষ।
advertisement
সেই দিনের পর থেখে এমনিতেই যানবাহন নিয়ে ওই গলির ভেতরে ঢোকার অনুমতি নেই। অনুমতি সাপেক্ষে পথচলতি যে সমস্ত স্থানীয় মানুষজন এই লেনে প্রবেশ করছেন তারাও যেন হেলমেট পরে এই লেন দিয়ে যাতায়াত করেন, সেই নির্দেশই দিয়েছে প্রশাসন। শুধু দু-চাকাই নয়, হেঁটে চলাচল করলেও হেলমেট পরার বার্তা দেওয়া হয়েছে। যাতে বাড়ির কোন অংশে পড়ে কেউ আহত না হন।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ি
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Old House Effected for Metro Work: অভিশপ্ত এলাকা! কলকাতার এই রাস্তায় পথচারীদেরও হেলমেট পরার নির্দেশ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement