advertisement

Accident: মা-উড়ালপুলে মারাত্মক কাণ্ড! একেবারে উল্টে গেল গাড়ি, আহত গাড়ির চালক

Last Updated:

Accident: মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, বাইপাস সায়েন্স সিটির দিক থেকে গাড়িটির অভিমূখ ছিল পার্ক সার্কাসের দিকে৷

উল্টে গেছে গাড়ি
উল্টে গেছে গাড়ি
কলকাতা: মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল মা উড়ালপুলে৷ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি৷ উল্টো হয়ে কয়েক ফুটে দূরে পড়ে রইল সেই গাড়িটি৷ যদিও ঘটনায় প্রাণ যায়নি কারওর, আহত হয়েছেন দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির চালক৷ প্রতক্ষ্যদর্শীদের অনুমান, অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি চলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারে ধাক্কা মারে৷ তারপর উল্টে পড়ে৷
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, বাইপাস সায়েন্স সিটির দিক থেকে গাড়িটির অভিমূখ ছিল পার্ক সার্কাসের দিকে৷ এ দিন দুর্ঘটনা ঘটে সায়েন্স সিটি থেকে বেশ কিছুটা যাওয়ার পর৷ ঠিক যেখানে একদিকে এজেসি বোস রোড ও পার্ক সার্কাস সেভেন পয়েন্টে যাওয়ার রাস্তা ভাগ হচ্ছে, সেখানেই দুর্ঘটনাটি ঘটে৷
advertisement
advertisement
ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, একেবারে উল্টে পড়েছিল গাড়িটি৷ গাড়ির পুরো অংশটাই কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে৷ ভেঙে গিয়েছে সব কাচ৷ অল্পের জন্য যে প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মহিলা চালক, সে কথা গাড়িটি দেখলেই স্পষ্ট হচ্ছে৷ স্থানীয়রা বলছেন, স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন এই মহিলা৷ সম্ভবত রাস্তা নির্বাচনে সমস্যা হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি, এবং গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে৷
advertisement
দুপুরের ব্যস্ত সময়ে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷ যান চলাচলে সাময়িক সমস্যা হলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়৷ তার পর ওই ভাঙা গাড়িটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক মহিলার আঘাত তেমন গুরুতর নয় বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: মা-উড়ালপুলে মারাত্মক কাণ্ড! একেবারে উল্টে গেল গাড়ি, আহত গাড়ির চালক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement