advertisement

খালের জলে ২ বছরের শিশুর মৃতদেহ, এলাকা জুড়ে প্রবল উত্তেজনা

Last Updated:

মর্মাহত হওয়ার মত ঘটনা ৷ খাল থেকে উদ্ধার ২ বছরের শিশুর মৃতদেহ।

#কলকাতা: মর্মাহত হওয়ার মত ঘটনা ৷ খাল থেকে উদ্ধার ২ বছরের শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কাঁটাতলা এলাকায়। গতকাল সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল অরণ্য মন্ডল। তারপর সারাদিন তার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি । ঘটনার জেরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল উত্তেজনা ৷
আজ সকালে খালের মধ্যে তার দেহ ভাসতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে । আজ তার দেহের ময়না তদন্ত করা হবে। দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃত শিশুটির পরিবারের দাবি, ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র আছে ৷ তাই যথাযথ তদন্তের দাবি করেছে ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব তাঁরা ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খালের জলে ২ বছরের শিশুর মৃতদেহ, এলাকা জুড়ে প্রবল উত্তেজনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement