advertisement

ফাটল দেদার বাজি, রাস্তায় মানুষ, অতি উৎসাহে কলকাতায় গ্রেফতার শতাধিক

Last Updated:

সাধারণ মানুষের এই অতি উৎসাহ দেখে বাধ্য হয়ে কড়া হয় কলকাতা পুলিশও৷

সাধারণ মানুষের এই অতি উৎসাহ দেখে বাধ্য হয়ে কড়া হয় কলকাতা পুলিশও৷ রবিবার রাতেই বেআইনিভাবে বাজি ফাটানোর অভিযোগে কলকাতা থেকেই ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ পাশাপাশি লকডাউন অমান্য করার অভিযোগে অন্তত চল্লিশজনকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে৷ আবার উত্তর চব্বিশ পরগণার নিমতায় রাত ৯টা বাজতেই মেন সুইচ অফ করে এলাকা অন্ধকার করে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
করোনা ভাইরাস মহামারির মধ্যেই বাজি ফাটানো, ফানুস ওড়ানোকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে কটাক্ষ করে তিনি লিখেছেন, ''আমরাই বিশ্বের প্রথম দেশ যারা বাজি ফাটিয়ে, বাহারি প্রদীপ জ্বালিয়ে আর আকাশে ফানুস উড়িয়ে কোভিড ১৯ মহামারি উদযাপন করছি৷ আমি এটাও ভাবছি এসবের প্রস্তুতি নিতে গিয়ে কতজন লকডাউনের বিধিনিষেধ ঠিকমতো মেনে চলেছেন৷ কী বার্তা দেওয়া হলো, নিজেকে বিচ্ছিন্ন করে রাখার নাকি নিজেকে ধ্বংস করার?'
advertisement
advertisement
তৃণমূল সাংসদকে জবাব দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ৷ তিনি পাল্টা বলেন, 'এই কঠিন সময়ে যাঁরা দেশের মানুষের পাশে না থেকে নিজেদের রাজনীতি করেন, বোমা ফাটিয়ে তাঁদের জবাব দিয়েছেন মানুষ৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফাটল দেদার বাজি, রাস্তায় মানুষ, অতি উৎসাহে কলকাতায় গ্রেফতার শতাধিক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement