advertisement

পেট জুড়ে শুধুই টিউমার, খাওয়া বন্ধ মহিলার, অবশেষে যা হল...দেখুন ভিডিও

Last Updated:

এতটাই বড় হয়ে গিয়েছিল যে গোটা পেট জুড়েই ছিল টিউমারটি৷ এরফলে মহিলার পেট ভারি মনে হত৷ কোনও খাবারও হজম হত না৷ শেষে CMRI-র চিকিৎসকদের সাহায্য প্রাণে বাঁচলেন তিনি৷

#কলকাতা: মহিলার পেট থেকে উদ্ধার ৮ কেজির টিউমার! নজিরবিহীন এই ঘটনা ঘটেছে খোদ কলকাতার CMRIহাসপাতালে৷ গত ৪ বছর ধরে মহিলার পেটে ধীরে ধীরে বৃদ্ধি ঘটছিল এই মারণ টিউমারটির৷ এতটাই বড় হয়ে গিয়েছিল যে গোটা পেট জুড়েই ছিল টিউমারটি৷ এরফলে মহিলার পেট ভারি মনে হত৷ কোনও খাবারও হজম হত না৷ শেষে CMRI-র চিকিৎসকদের সাহায্য প্রাণে বাঁচলেন তিনি৷
এই সেই ৮ কেজির টিউমার যা উদ্ধার হয়েছে মহিলার পেট থেকে৷ এই সেই ৮ কেজির টিউমার যা উদ্ধার হয়েছে মহিলার পেট থেকে৷
মুর্শিদাবাদের কাটোয়ার পূর্ণিমা সাহা৷ ৫৭বছর বয়স৷ কিছু মাস আগে অসহ্য পেটের ব্যাথা নিয়ে হাজির হন CMRIতে৷ পেটে ব্যাথা ছাড়াও ভারভার ভাবের কথা জানান তিনি৷ সঙ্গে পেট ফুলে ওঠার অনুভূতিও হয় তার৷ এমনই তিনি জানান চিকিৎসকদের৷ CMRI-র গ্যাস্ট্রো সার্জেন ডঃ অজয় মণ্ডলের অধীনে পূর্ণিমা দেবীর চিকিৎসা শুরু হয়৷ সিটি স্ক্যানের মাধ্যমে জানা যায় যে মহিলার পেটে গজিয়েছে বিশালাকার টিউমার৷ তার পর ৪জন চিকিৎসকের নেতৃত্বে ২ ঘণ্টা ধরে হয় অস্ত্রপচার৷ তবে পেট থেকে টিউমার বার করার পর অবাক হন চিকিৎসকরাও৷ প্রায় ৮ কেজির এই টিউমার ১০-১২ ব্যাষার্দ্ধের৷
advertisement
advertisement
চিকিৎসকেরা জানিয়েছেন যে এই টিউমার থেকে কোনও মৃত্যুভয় ছিল না পূর্ণিমা দেবীর তবে এর ফলে তিনি খাওয়া বন্ধ করে দিয়েছিলেন৷ আপাতত রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, সতর্ক করা হয়েছে যে এমন টিউমার ফের তার দেহে বাসা বাঁধতে পারে৷
দেখুন ভিডিও
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পেট জুড়ে শুধুই টিউমার, খাওয়া বন্ধ মহিলার, অবশেষে যা হল...দেখুন ভিডিও
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement